ফটিকছড়িতে সকালে নিখোঁজের পর রাতে প্রতিবেশীর ঘরে মিলল মরদেহ!

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের ‘ফটিকছড়ি উত্তর’ উপজেলার দাঁতমারা ইউনিয়নে নিখোঁজ হওয়ার প্রায় ১৫ ঘণ্টা পর হালিমা আক্তার নামের তিন বছর বয়সি এক শিশুর

2026-10-11T10:00:45+00:00
2026-10-11T10:00:45+00:00
 
  রবিবার, ১১ অক্টোবর ২০২৬,
২৬ আশ্বিন ১৪৩৩
রবিবার, ১১ অক্টোবর ২০২৬
ফটিকছড়িতে সকালে নিখোঁজের পর রাতে প্রতিবেশীর ঘরে মিলল মরদেহ!
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১১ অক্টোবর, ২০২৬, ১০:০০ এএম 
হালিমা আক্তার। ছবি : সংগৃহীত
চট্টগ্রামের ‘ফটিকছড়ি উত্তর’ উপজেলার দাঁতমারা ইউনিয়নে নিখোঁজ হওয়ার প্রায় ১৫ ঘণ্টা পর হালিমা আক্তার নামের তিন বছর বয়সি এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১০ অক্টোবর) রাতে নিচিন্তা গ্রামের প্রতিবেশী আবদুল আউয়ালের বসতঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। নিহত হালিমা ওই এলাকার নিচিন্তা এলাকার নাছির উদ্দিন ও রাশেদা আক্তার দম্পতির মেয়ে।

জানা গেছে, শনিবার সকাল ৮টার দিকে হালিমা নিখোঁজ হয়। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায়নি। পরে স্থানীয় মসজিদের মাইকিং করা হয়। পরে বিকেল সাড়ে ৫টার দিকে শিশুটির পরিবার জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে বিষয়টি অবহিত করেন। খবর পেয়ে দাঁতমারা পুলিশ ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে যান। সবাইকে সঙ্গে নিয়ে তল্লাশি চালান। একপর্যায়ে প্রতিবেশী আবদুল আউয়ালের ঘরের একটি আলনার নিচ থেকে শিশু হালিমার মরদেহ উদ্ধার করে।


পুলিশ ঘটনায় সন্ধেহজনক গৃহকর্তা আবদুল আউয়াল, তার স্ত্রী আসমা বেগম ও ছেলে রবিউলকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেন। পুলিশের ধারণা, শিশুটিকে গলাটিপে হত্যা করা হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

শিশুটির মা রাশেদা আক্তার বিলাপের কণ্ঠে বলেন, মেয়েকে মেরে ঘরের আলনার নিচে লুকিয়ে রেখেছে। আমি মেয়ে হত্যার বিচার চাই। মেয়েকে নির্যাতনের মাধ্যমে মেরে ফেলা হয়েছে। তার পুরো শরীর কালছে হয়ে গেছে।

ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। 

সময়ের আলো/জোই
  বিষয়:   ফটিকছড়িতে সকালে নিখোঁজের পর রাতে প্রতিবেশীর ঘরে মিলল মরদেহ! 


Advertisement
Loading...
Loading...
- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: