বাংলাদেশের প্রথম পেসার হিসেবে টেস্টে হাসানের হ্যাটট্রিক

ক্রীড়া ডেস্ক

খেলা

বাংলাদেশের তৃতীয় বোলার হিসেবে টেস্টে হ্যাটট্রিক করেছেন হাসান মাহমুদ। রোববার (১১ অক্টোবর) আফগানিস্তানের ইনিংসের ৮৩তম ওভারে তিনি টানা তিন বলে

2026-10-11T12:48:05+00:00
2026-10-11T12:48:05+00:00
 
  রবিবার, ১১ অক্টোবর ২০২৬,
২৬ আশ্বিন ১৪৩৩
রবিবার, ১১ অক্টোবর ২০২৬
খেলা
বাংলাদেশের প্রথম পেসার হিসেবে টেস্টে হাসানের হ্যাটট্রিক
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: রোববার, ১১ অক্টোবর, ২০২৬, ১২:৪৮ পিএম 
হাসান মাহমুদ। ছবি : সংগৃহীত
বাংলাদেশের তৃতীয় বোলার হিসেবে টেস্টে হ্যাটট্রিক করেছেন হাসান মাহমুদ। রোববার (১১ অক্টোবর) আফগানিস্তানের ইনিংসের ৮৩তম ওভারে তিনি টানা তিন বলে ফিরিয়েছেন ইসমত আলম, কাইস আহমদ ও জিয়াউর রহমানকে।

বাংলাদেশের তৃতীয় বোলার হিসেবে টেস্টে হ্যাটট্রিক করেছেন হাসান। পেসারদের মধ্যে প্রথম। এর আগে টেস্টে বাংলাদেশের হয়ে হ্যাটট্রিক ছিল অলক কাপালি (২০০৩) ও সোহাগ গাজীর (২০১৩)। টেস্ট ইতিহাসে এটি ৫০তম হ্যাটট্রিক। চলতি বছরে টেস্টে এটাই প্রথম হ্যাটট্রিক।

আবুধাবি টেস্টে প্রথম ইনিংসে বাংলাদেশ ৩৪৬ রানে অলআউট হয়েছে। জবাবটা ভালোই দিচ্ছিল আফগানিস্তান। ৪ উইকেটে ২১১ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করে স্বাগতিকরা।

তবে তৃতীয় দিনের সকাল সকালই আফগানদের কোণঠাসা করে দিয়েছে বাংলাদেশ। এবাদত হোসেন আর হাসান মাহমুদের তোপে ১ রানের মধ্যে ৪ উইকেট হারিয়েছে আফগানরা। এর মধ্যে হাসান মাহমুদ করে বসেছেন হ্যাটট্রিক।

দিনের তৃতীয় ওভারে আঘাত হানেন এবাদত হোসেন। ইকরাম আলি খিলকে (৩২) পরিষ্কার বোল্ড করে দেন তিনি।

পরের ওভারে টানা দুই বলে দুই উইকেট হাসান মাহমুদের। দুর্দান্ত এক ডেলিভারিতে ইসমত আলমের (১) অফস্টাম্প উপড়ে দেন এই পেসার। পরের বলে সুইংয়ে উইকেটরক্ষক লিটন দাসের ক্যাচ কায়েস আহমেদ (০)।

হ্যাটট্রিক বলে হয় নাটক। আফগান ব্যাটার জিয়াউর রহমানের ব্যাটের পাশ দিয়ে বল জমা পড়ে উইকেটরক্ষকের গ্লাভসে। আবেদন করে বাংলাদেশ। কিন্তু আম্পায়ার সেটা নাকচ করে দেন।

রিভিউ নেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। রিভিউতে দেখা যায়, বল ব্যাটে না লাগলেও প্যাডে লেগেছে আর আঘাত হানতো অফস্টাম্পে। এলবিডব্লিউ জিয়াউর রহমান। হ্যাটট্রিকের আনন্দে মাতেন হাসান মাহমুদ।

সময়ের আলো/জেডআই
  বিষয়:   টেস্ট  হ্যাটট্রিক  ক্রিকেট 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: