ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৪৪৬ মামলা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে ২ হাজার ৪৪৬টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। শনিবার (১০ অক্টোবর) রাজধানীর

2026-10-11T16:31:36+00:00
2026-10-11T16:31:36+00:00
 
  রবিবার, ১১ অক্টোবর ২০২৬,
২৬ আশ্বিন ১৪৩৩
রবিবার, ১১ অক্টোবর ২০২৬
জাতীয়
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৪৪৬ মামলা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১১ অক্টোবর, ২০২৬, ৪:৩১ পিএম 
ছবি : সংগৃহীত
রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে ২ হাজার ৪৪৬টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। শনিবার (১০ অক্টোবর) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা করা হয়। এ সময় ৬০৬টি গাড়ি ডাম্পিং ও ৩৪৭টি গাড়ি রেকার করা হয়েছে।

রোববার (১১ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।

ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা গেছে, ট্রাফিক-রমনা বিভাগে ৭৪টি, লালবাগে ১৫৮টি, মতিঝিলে ৩৬১টি এবং ওয়ারী বিভাগে ৪২২টি মামলা করা হয়েছে।

এ ছাড়া ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১১২টি, মিরপুরে ২০৪টি, উত্তরায় ৩১০টি এবং গুলশান বিভাগে ৮০৫টি মামলা হয়েছে। আটটি ট্রাফিক বিভাগের মধ্যে গুলশান বিভাগে সর্বোচ্চসংখ্যক মামলা হয়েছে।


বিভাগভিত্তিক হিসাবে বাস, ট্রাক, কাভার্ডভ্যান, সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এর মধ্যে গুলশান বিভাগে ১১০টি বাস, আটটি ট্রাক, ৩৫টি কাভার্ডভ্যান, ১০৫টি সিএনজিচালিত অটোরিকশা ও ২৭৫টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা হয়েছে।

রাজধানীর সড়কে ট্রাফিক শৃঙ্খলা রক্ষা ও আইন লঙ্ঘন ঠেকাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ডিএমপি।

সময়ের আলো/জেডি 

  বিষয়:   ট্রাফিক  আইন লঙ্ঘন  ডিএমপি  মামলা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: