ভারত এর আগে এত বড় ‘কাপুরুষ’ ও ‘জুলুমবাজ’ দেখেনি, মোদিকে দিপকের কটাক্ষ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

আটকের প্রায় ২৪ ঘণ্টা পর মুক্তি পেয়েই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কড়া সমালোচনা করেছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতা অভিজিৎ

2026-10-11T18:39:49+00:00
2026-10-11T18:39:49+00:00
 
  রবিবার, ১১ অক্টোবর ২০২৬,
২৬ আশ্বিন ১৪৩৩
রবিবার, ১১ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
ভারত এর আগে এত বড় ‘কাপুরুষ’ ও ‘জুলুমবাজ’ দেখেনি, মোদিকে দিপকের কটাক্ষ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ১১ অক্টোবর, ২০২৬, ৬:৩৯ পিএম 
ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতা অভিজিৎ দিপকে। ছবি : হিন্দুস্তান টাইমস
আটকের প্রায় ২৪ ঘণ্টা পর মুক্তি পেয়েই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কড়া সমালোচনা করেছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতা অভিজিৎ দিপকে। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী হিসেবে মোদি ভারতের জন্য ‘অস্বস্তির কারণ’ হয়ে দাঁড়িয়েছেন। 

ভারত এর আগে এত বড় ‘কাপুরুষ’ ও ‘জুলুমবাজ’ দেখেনি বলেও মন্তব্য করেন তিনি।   

শনিবার (১০ অক্টোবর) মুম্বাই থেকে দিল্লি যাওয়ার পথে উড়োজাহাজের ভেতর থেকেই দিল্লি পুলিশের হাতে আটক হন দিপকে। পরে আদালতের নির্দেশে প্রায় ২৪ ঘণ্টা পর তিনি মুক্তি পান।

রোববার সকালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে দিপকে লেখেন, প্রধানমন্ত্রী হিসেবে মোদি ভারতের জন্য অস্বস্তির কারণ। এত বড় কাপুরুষ ও জুলুমবাজ এ দেশ আগে কখনো দেখেনি।

এদিকে, দিল্লিতে শনিবার ব্যাপক ধরপাকড়ের পরও মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে রোববারের বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে সিজেপি। স্থানীয় সময় রোববার বেলা দুইটায় দলটির সংবাদ সম্মেলন আয়োজনের কথা রয়েছে।


শনিবার দিল্লির যন্তর মন্তরে সিজেপির পূর্বঘোষিত বিক্ষোভে যোগ দিতে বেঙ্গালুরু থেকে মুম্বাই হয়ে দিল্লিতে পৌঁছান অভিজিৎ দিপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা। দিল্লি বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার একটি উড়োজাহাজের ভেতর থেকে তাঁদের তিনজনকে আটক করে পুলিশ।

রোববার দিল্লি ক্যান্টনমেন্ট থানায় একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করার পর শর্তসাপেক্ষে তাঁদের মুক্তি দেওয়া হয়।

যন্তর মন্তরে সিজেপির বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে প্রায় সাত হাজার মানুষকে আটক করা হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

অভিজিৎ দিপকে আটক হওয়ার পর সিজেপির নেতৃত্বের দায়িত্ব পাওয়া অজিঙ্কা শিন্ডে জানিয়েছেন, আন্দোলন থেকে সরে আসার কোনো পরিকল্পনা তাঁদের নেই। রোববার আবারও যন্তর মন্তরে পৌঁছানোর চেষ্টা করবেন তাঁরা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত সেখানে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার কথাও জানিয়েছেন তিনি।

সূত্র : হিন্দুস্তান টাইমস 

সময়ের আলো/ইউএমএইচ

  বিষয়:   ভারত  মোদি  অভিজিৎ দিপকে 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: