সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।রোববার (১১ অক্টোবর) সন্ধ্যা

2026-10-11T20:06:34+00:00
2026-10-11T20:32:36+00:00
 
  রবিবার, ১১ অক্টোবর ২০২৬,
২৬ আশ্বিন ১৪৩৩
রবিবার, ১১ অক্টোবর ২০২৬
জাতীয়
সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১১ অক্টোবর, ২০২৬, ৮:০৬ পিএম  আপডেট: ১১.১০.২০২৬ ৮:৩২ পিএম
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র। সংগৃহীত ছবি
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।

রোববার (১১ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে। একই সঙ্গে আগামীকাল সোমবার বিকাল ৫টার মধ্যে সাজেকে অবস্থানরত পর্যটকদের সেখান থেকে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।    

জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাজমা আশরাফীর স্বাক্ষরিত এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনিবার্য কারণবশত সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। বর্তমানে সেখানে অবস্থানরত পর্যটকদের নির্ধারিত সময়ের মধ্যে নিজ নিজ গন্তব্যে নিরাপদে ফিরে যেতে বলা হয়েছে।   

এদিকে, সাজেক পর্যটন সড়কে চলমান অনির্দিষ্টকালের অবরোধ ৪৮ ঘণ্টার জন্য স্থগিত করেছেন আন্দোলনকারীরা। রবিবার বিকাল ৫টার দিকে তিন দফা দাবি পূরণের শর্তে এ ঘোষণা দেওয়া হয়। সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন ও সাজেক গণঅধিকার রক্ষা কমিটির ডাকে ওই দিন সকাল ৬টা থেকে অবরোধ শুরু হয়েছিল। 


আন্দোলনকারীদের দাবির মধ্যে রয়েছে সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা এবং সংশ্লিষ্ট সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের সরিয়ে নিতে কার্যকর পদক্ষেপ গ্রহণ। প্রশাসনের আশ্বাসের পরিপ্রেক্ষিতে ৪৮ ঘণ্টার জন্য অবরোধ স্থগিত করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। 

তবে অবরোধ স্থগিত হলেও সাজেক পর্যটনকেন্দ্র বন্ধ রাখার সিদ্ধান্ত বহাল রয়েছে। ফলে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত পর্যটকদের সাজেক ভ্রমণ থেকে বিরত থাকতে হবে। পাশাপাশি বর্তমানে সেখানে অবস্থানরত পর্যটকদের সোমবার বিকাল ৫টার মধ্যে সাজেক ত্যাগ করতে হবে।


সময়ের আলো/ইউএমএইচ
  বিষয়:   সাজেক ভ্যালি  পর্যটক 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: