পদ্মায় জলদস্যুদের দুই পক্ষের সংঘর্ষ, স্পিডবোটে আগুন-গুলিবর্ষণ

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি

সারাদেশ

কুষ্টিয়ার ভেড়ামারা এলাকার পদ্মা নদীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জলদস্যুদের দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় দুটি স্পিডবোটে আগুন

2026-10-11T20:51:06+00:00
2026-10-11T20:51:06+00:00
 
  রবিবার, ১১ অক্টোবর ২০২৬,
২৬ আশ্বিন ১৪৩৩
রবিবার, ১১ অক্টোবর ২০২৬
সারাদেশ
পদ্মায় জলদস্যুদের দুই পক্ষের সংঘর্ষ, স্পিডবোটে আগুন-গুলিবর্ষণ
ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১১ অক্টোবর, ২০২৬, ৮:৫১ পিএম 
পদ্মায় জলদস্যুদের দুই পক্ষের সংঘর্ষ, স্পিডবোটে আগুন। ছবি : সময়ের আলো
কুষ্টিয়ার ভেড়ামারা এলাকার পদ্মা নদীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জলদস্যুদের দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় দুটি স্পিডবোটে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরে বোট দুটি মাঝনদীতে ডুবিয়ে দেওয়া হয়। সংঘর্ষের সময় কয়েক রাউন্ড গুলির শব্দও শুনেছেন স্থানীয়রা।

রোববার (১১ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন সংলগ্ন পদ্মা নদীতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাহাদুরপুর ইউনিয়নের আরকান্দি, লিচেনদিয়ার ও মাধবপুর সীমান্ত সংলগ্ন পদ্মায় জলদস্যুদের ৪টি স্পিডবোটকে চলাফেরা করতে দেখা যায়। একপর্যায়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একপক্ষ অন্যপক্ষের দুটি স্পিডবোটকে ধাওয়া করে। ধাওয়া খেয়ে অপরপক্ষের সদস্যরা বোট দুটি নদীর তীরে রেখে পালিয়ে যান। পরে প্রতিপক্ষ দল এসে বোটগুলোতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে স্থান ত্যাগ 
করে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাহাদুরপুর ইউনিয়নের আরকান্দি, লিচেনদিয়ার ও মাধবপুর সীমান্ত সংলগ্ন পদ্মায় জলদস্যুদের ৪টি স্পিডবোটকে চলাফেরা করতে দেখা যায়। একপর্যায়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একপক্ষ অন্যপক্ষের দুটি স্পিডবোটকে ধাওয়া করে। ধাওয়া খেয়ে অপরপক্ষের সদস্যরা বোট দুটি নদীর তীরে রেখে পালিয়ে যান। পরে প্রতিপক্ষ দল এসে বোটগুলোতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে স্থান ত্যাগ করে।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ বলেন, ঘটনাটি তারা শুনেছেন এবং ঘটনাস্থলে থানার পুলিশ পাঠিয়েছেন। তবে বিষয়টি নৌ-পুলিশের অধিক্ষেত্রভুক্ত হওয়ায় তারাই প্রয়োজনীয় তদন্ত ও ব্যবস্থা গ্রহণ করবে।

পাবনার ঈশ্বরদীর লক্ষ্মীকুন্ডা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মো. শফিকুল ইসলাম মুঠোফোনে জানান, আমরা সন্ধ্যার সময় সংবাদ পেয়েছি এবং সেখানে পুলিশ অফিসার পাঠানো হয়েছে, বিস্তারিত পরে জানাতে পারব।

সময়ের আলো/আতা
  বিষয়:   কুষ্টিয়া  ভেড়ামারা  পদ্মা নদী  আধিপত্য বিস্তার  জলদস্যু  সংঘর্ষ  স্পিডবোট  আগুন  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: