ওমরাহ করতে গিয়ে আর ফেরা হলো না নাসরুল্লাহর

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি

সারাদেশ

পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গিয়েছিলেন মাওলানা নাসরুল্লাহ (৩৫)। তবে পবিত্র মক্কায় পৌঁছানোর আগেই রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে

2026-10-11T22:33:20+00:00
2026-10-11T22:49:31+00:00
 
  রবিবার, ১১ অক্টোবর ২০২৬,
২৬ আশ্বিন ১৪৩৩
রবিবার, ১১ অক্টোবর ২০২৬
সারাদেশ
সৌদির বিমানবন্দরে হামলা
ওমরাহ করতে গিয়ে আর ফেরা হলো না নাসরুল্লাহর
নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১১ অক্টোবর, ২০২৬, ১০:৩৩ পিএম  আপডেট: ১১.১০.২০২৬ ১০:৪৯ পিএম
নিহত নাসরুল্লাহ। ছবি : সংগৃহীত
পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গিয়েছিলেন মাওলানা নাসরুল্লাহ (৩৫)। তবে পবিত্র মক্কায় পৌঁছানোর আগেই রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে এক ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারিয়েছেন তিনি। তার এমন আকস্মিক মৃত্যুতে পুরো পরিবারে এখন শোকের মাতম চলছে।

নিহত নাসরুল্লাহ কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া ইউনিয়নের বদরপুর গ্রামের ওলামাবাড়ির বাসিন্দা। তিনি একই এলাকার মাওলানা মোহাম্মদ উল্লাহর ছেলে।

রোববার (১১ অক্টোবর) প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার  স্থানীয় সময় বেলা ৩টা ২০ মিনিটে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের ৩ নম্বর টার্মিনালে একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। ওই সময় সেখানে বাংলাদেশসহ বিভিন্ন দেশের যাত্রীরা অপেক্ষা করছিলেন। এই দুর্ঘটনায় দুই বাংলাদেশিসহ মোট ১২ জন নিহত হন। নিহত দুই বাংলাদেশির একজন নাসরুল্লাহ, আর অন্যজন বগুড়ার মো. শাহেদ আহম্মেদ।

পরিবারিক সূত্রে জানা যায়, শনিবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায় ঢাকা থেকে সৌদির উদ্দেশে রওনা দেন নাসরুল্লাহ। সেখানে পৌঁছে ওমরাহ সম্পন্ন করার পরিকল্পনা ছিল। কিন্তু রিয়াদ বিমানবন্দরে ট্রানজিটেই ঘটে যায় এই মর্মান্তিক ঘটনা।

নিহতের বাবা মাওলানা মোহাম্মদ উল্লাহ বলেন, আমার ছেলেটা আল্লাহর ঘরে গিয়েছিল। কিন্তু সে ওমরাহটা করতে পারেনি। তার এমন মৃত্যু আমরা কখনো কামনা করিনি। কত নির্মমভাবে আমার ছেলেটা মারা গেছে, আল্লাহ ভালো জানেন। হয়তো আল্লাহপাক তাকে এভাবেই কবুল করেছেন।

সরকারের কাছে আকুল আবেদন জানিয়ে তিনি বলেন, আমরা সরকারের কাছে দাবি জানাই, দ্রুত যেন আমার ছেলের লাশটা দেশে ফিরিয়ে আনা হয়। আমার আদরের সন্তানকে আমি শেষবারের মতো একটু দেখতে চাই।

নিহত নাসরুল্লাহ রাজধানী ঢাকার কামরাঙ্গীরচর এলাকায় অবস্থিত জামিয়া আরাবিয়া রবিউল উলুম মাদ্রাসায় সহকারী প্রধান হিসেবে দায়িত্ব পালন করতেন। স্ত্রী মাহবুব আক্তার ও তিন সন্তানকে নিয়ে রাজধানীর কামরাঙ্গীরচরে একটি ভাড়া বাসায় থাকতেন তিনি।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবু রায়হান বলেন, লাশ দেশে আনার জন্য যতটুকু সহযোগিতার প্রয়োজন তা করা হবে।

সময়ের আলো/আতা
  বিষয়:   সৌদি  বিমানবন্দর  হামলা  সময়ের আলো  ওমরাহ 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: