জয়পুরহাটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

​জয়পুরহাট প্রতিনিধি

সারাদেশ

জয়পুরহাটে ট্রাকের ধাক্কায় মাহির ওয়াসিফ মিতুল (২০) নামে এক মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন। রোববার (১১ অক্টোবর) রাত আনুমানিক ৯টার

2026-10-12T10:33:53+00:00
2026-10-12T10:33:53+00:00
 
  সোমবার, ১২ অক্টোবর ২০২৬,
২৭ আশ্বিন ১৪৩৩
সোমবার, ১২ অক্টোবর ২০২৬
সারাদেশ
জয়পুরহাটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
​জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ১০:৩৩ এএম 
জয়পুরহাটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী যুবক নিহত। ছবি : সময়ের আলো
জয়পুরহাটে ট্রাকের ধাক্কায় মাহির ওয়াসিফ মিতুল (২০) নামে এক মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন। রোববার (১১ অক্টোবর) রাত আনুমানিক ৯টার দিকে জয়পুরহাট-ক্ষেতলাল সড়কের বানিয়াপাড়া ডালিম ফিলিং স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

​নিহত মাহির ওয়াসিফ মিতুল জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার আলমপুর শাহলাপাড়া গ্রামের আনোয়ার হোসেন খন্দকারের ছেলে।


​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার রাতে মিতুল মোটরসাইকেল যোগে গন্তব্যে যাচ্ছিলেন। পথে বানিয়াপাড়া ডালিম ফিলিং স্টেশন এলাকায় পৌঁছালে দ্রুতগতির একটি ট্রাক তার মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে কোনো স্থলেই তার মৃত্যু হয়।

​এ বিষয়ে জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং মরদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সময়ের আলো/জোই
  বিষয়:   জয়পুরহাট  ট্রাকের ধাক্কা  মোটরসাইকেল আরোহী  যুবক নিহত  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: