চশমা ছাড়া কোরআন পড়া ১২৩ বছর বয়সী সেই আব্বাস মারা গেছেন

নাটোর সংবাদদাতা

সারাদেশ

নাটোরের গুরুদাসপুরে চশমা ছাড়া কোরআন পড়া সেই ১২৩ বছর বয়সী আব্বাস প্রামাণিক আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

2026-10-12T20:51:15+00:00
2026-10-12T20:51:15+00:00
 
  সোমবার, ১২ অক্টোবর ২০২৬,
২৭ আশ্বিন ১৪৩৩
সোমবার, ১২ অক্টোবর ২০২৬
সারাদেশ
চশমা ছাড়া কোরআন পড়া ১২৩ বছর বয়সী সেই আব্বাস মারা গেছেন
নাটোর সংবাদদাতা
প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ৮:৫১ পিএম 
চশমা ছাড়া কোরআন পড়া সেই ১২৩ বছর বয়সী আব্বাস প্রামাণিক আর নেই। ছবি : সংগৃহীত
নাটোরের গুরুদাসপুরে চশমা ছাড়া কোরআন পড়া সেই ১২৩ বছর বয়সী আব্বাস প্রামাণিক আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি দুই মেয়ে ও ছয় ছেলেসন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নিজ বাড়িতে মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন তার নাতি রিপন হোসেন।

আব্বাস প্রামাণিক নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার বিয়াঘাট ইউনিয়নের যোগেন্দ্রনগর গ্রামের মৃত সদর উদ্দিনের ছেলে। তিনি কর্মজীবনে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন।

আব্বাস প্রামাণিক নাতি রিপন হোসেন জানান, দাদা শারীরিকভাবে সুস্থ ছিলেন। রোববার হঠাৎ তার অবস্থার পরিবর্তন ঘটে। এ সময় তার কথাবার্তার পরিবর্তন আসে। একপর্যায়ে তিনি কথা বলার শক্তি হারিয়ে ফেলেন। তার চিকিৎসার দায়িত্ব নেওয়া খুবজিপুর প্রবীণ সেবাকেন্দ্র কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হলে চিকিৎসক এসে চিকিৎসাসেবা দেন। কিন্তু আজ সন্ধ্য সাড়ে ৬টার দিকে তার মৃত্যু হয়।


প্রবীণ সেবাকেন্দ্রের খুবজিপুর ইউনিটের সাধারণ সম্পাদক ও শিক্ষক আবু সাইদ সরকার জানালেন, তিনি আমাদের সেবাকেন্দ্র থেকে দীর্ঘদিন বিনামূল্যে চিকিৎসাসেবা নিচ্ছিলেন। অসুস্থতার খবর পেয়ে তার বাড়িতে চিকিৎসক পাঠানো হয়েছিল। আমাদের সেবাকেন্দ্র থেকে যথাযথ চিকিৎসা সেবক প্রদান করা হয়। আজ সন্ধ্যায় নিজ বাড়িতে তিনি মারা গেছেন।

গুরদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ জানান, আব্বাস প্রামাণিক গুরুদাসপুর উপজেলার প্রবীণ একজন ব্যক্তি ছিলেন। প্রবীণ এ ব্যক্তিকে উপজেলা প্রশাসন সবসময় তার শারীরিক খোঁজখবর নিয়েছে। কিছুক্ষণ আগে তার মৃত্যুর খবরটি শুনেছি। অত্যন্ত কষ্টের বিষয়।

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   চশমা  কোরআন পড়া  ১২৩ বছর বয়সী  আব্বাস  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: