নন-ক্যাডার থেকে সিনিয়র সহকারী সচিব হলেন ২০ কর্মকর্তা

সময়ের আলো ডেস্ক

জাতীয়

জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন নন-ক্যাডার পদে কর্মরত ২০ জন সহকারী সচিবকে সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে।রোববার (১১ অক্টোবর) জনপ্রশাসন

2026-10-12T22:29:48+00:00
2026-10-12T22:29:48+00:00
 
  সোমবার, ১২ অক্টোবর ২০২৬,
২৭ আশ্বিন ১৪৩৩
সোমবার, ১২ অক্টোবর ২০২৬
জাতীয়
নন-ক্যাডার থেকে সিনিয়র সহকারী সচিব হলেন ২০ কর্মকর্তা
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ১০:২৯ পিএম 
জনপ্রশাসন মন্ত্রণালয়। সংগৃহীত ছবি
জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন নন-ক্যাডার পদে কর্মরত ২০ জন সহকারী সচিবকে সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে।  

রোববার (১১ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ নিয়োগ শাখা থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুসারে ষষ্ঠ গ্রেডে বেতন পাবেন। এ গ্রেডে তাদের বেতনসীমা ৩৫ হাজার ৫০০ টাকা থেকে ৬৭ হাজার ১০ টাকা।

পদোন্নতি পাওয়া ২০ কর্মকর্তা হলেন— হরিচরণ চৌধুরী, মো. কামাল হোসেন, মল্লিকা রানী মণ্ডল, মো. হুমায়ুন কবীর, মো. মফিজুল ইসলাম, মো. মাকসুদুর রহমান, মো. তৈয়াবুর রহমান মোল্যা, শংকর কুমার শীল, মো. শওকতুল আম্বিয়া, মো. রেজাউল করিম, ফরিদা ইয়াসমিন, রুবিয়া খাতুন, সেলিনা আক্তার, মো. রাশিদুল করিম, শাহানা আক্তার, মো. সাইদুর রহমান, স্বপ্না রানী সোম, দেলোয়ার হোসেন, মেহেরুন্নেছা এবং মো. মহিউদ্দীন শামীম।


প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সিনিয়র সহকারী সচিব, নন-ক্যাডার) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তাদের সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয় বরাবর সরাসরি অথবা ই-মেইলের মাধ্যমে যোগদানপত্র পাঠাতে হবে।

তবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পদোন্নতি পাওয়া কর্মকর্তারা তাদের বর্তমান কর্মস্থলে নিজ নিজ দায়িত্ব পালন করবেন।

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।


সময়ের আলো/ইউএমএইচ
  বিষয়:   নন-ক্যাডার  সিনিয়র সহকারী সচিব  কর্মকর্তা 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: