দক্ষিণ এশিয়ায় পর্যটন পুরস্কারের ১০ম আসর ২০২৬-এ তিনটি মর্যাদাপূর্ণ পুরস্কার অর্জন করে এক গৌরবময় মাইলফলক স্পর্শ করেছে বাংলাদেশের ঐতিহ্যবাহী আতিথেয়তা প্রতিষ্ঠান সায়মান হোটেল ব্র্যান্ড। এরমধ্য দিয়ে টানা অষ্টম বছরের মতো এই আয়োজনে পুরস্কার অর্জনের ধারাবাহিকতা বজায় রেখেছে প্রতিষ্ঠানটি। এছাড়া ২০২৬-এ তিনটি মর্যাদাপূর্ণ সম্মাননা অর্জনের মধ্য দিয়ে ছয় দশকের ঐতিহ্য উদযাপন করল সায়মান হোটেল পরিবার।
সোমবার এক বিজ্ঞপ্তিতে সায়মন বিচ রিসোর্ট কর্তৃপক্ষ জানায়, গেল ৮ অক্টোবর মালদ্বীপের মালে শহরে আয়োজিত সাউথ এশিয়ান ট্রাভেল অ্যাওয়ার্ডস ২০২৬ বিতরণী অনুষ্ঠানে সায়মানের পক্ষে পুরস্কারগুলো গ্রহণ করেন ক্লাস্টার জেনারেল ম্যানেজার পূবূদূ ফার্নান্দো।
সায়মানের অর্জিত তিনটি পুরস্কার হলো- বাংলাদেশের শীর্ষ রিসোর্ট ও হোটেল ব্র্যান্ড, বাংলাদেশের শীর্ষ সমুদ্রসৈকত হোটেল ও রিসোর্ট সায়মান বিচ রিসোর্ট, বাংলাদেশের শীর্ষ ঐতিহ্যবাহী হোটেল ও রিসোর্ট হিসেবে সায়মান হেরিটেজ দক্ষিণ এশিয়ায় পর্যটন পুরস্কার আঞ্চলিক পর্যটন ও আতিথেয়তা শিল্পে উৎকর্ষের স্বীকৃতি প্রদান করে। টানা আট বছর এই পুরস্কার অর্জন বাংলাদেশের পর্যটনশিল্পে সায়মানের সুদীর্ঘ উপস্থিতি, সেবার ধারাবাহিকতা এবং অতিথিদের স্মরণীয় আতিথেয়তার অভিজ্ঞতা প্রদানের প্রতি প্রতিষ্ঠানটির অঙ্গীকারের প্রতিফলন।
কক্সবাজারে অবস্থিত সায়মান বিচ রিসোর্ট অতিথিদের আধুনিক সমুদ্রসৈকত কেন্দ্রিক অবকাশযাপনের অভিজ্ঞতা প্রদান করে। অন্যদিকে, সায়মান হেরিটেজ ঐতিহাসিক সায়মান নামের ঐতিহ্য ও গৌরবময় উত্তরাধিকারকে এগিয়ে নিয়ে যাচ্ছে। ছয় দশকেরও বেশি সময়ের ঐতিহ্য ধারণ করে প্রতিষ্ঠান দুটি ঐতিহ্য ও আধুনিক আতিথেয়তার এক অনন্য সমন্বয় তুলে ধরছে।
সায়মান বিচ রিসোর্ট ও সাইমান হেরিটেজ—উভয় প্রতিষ্ঠানের ক্লাস্টার জেনারেল ম্যানেজার হিসেবে পূবূদূ ফার্নান্দো বলেন, আমি বিশ্বাস করি, এই অর্জন আমাদের দলের প্রতিটি সদস্যের সম্মিলিত সাফল্য। আমাদের অভিন্ন লক্ষ্য, পারস্পরিক সহযোগিতা এবং প্রতিদিন নিজ নিজ দায়িত্ব পালনে সহকর্মীদের আন্তরিকতা ও নিষ্ঠার ফলেই এই স্বীকৃতি অর্জন সম্ভব হয়েছে। দলগত কাজই আমাদের সাফল্যের মূল ভিত্তি। আমরা সবাই মিলে এমন আন্তরিক, সৌহার্দ্যপূর্ণ ও অতিথিবৎসল আতিথেয়তার অভিজ্ঞতা তৈরি করে চলেছি, যা বাংলাদেশের আতিথেয়তা শিল্পের সর্বোত্তম বৈশিষ্ট্যগুলোকে তুলে ধরে।
তিনি আরও বলেন, আমাদের নিবেদিতপ্রাণ সহকর্মী, সম্মানিত অতিথি, বিশ্বস্ত ব্যবসায়িক অংশীদার এবং শুভানুধ্যায়ীদের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের আস্থা, উৎসাহ ও অব্যাহত সহযোগিতা আমাদের আরও দৃঢ় প্রত্যয়ে সাইমান এগিয়ে যেতে অনুপ্রাণিত করে। এই পুরস্কারগুলো আমাদের আরও বড় স্বপ্ন দেখতে, আরও আন্তরিকতার সঙ্গে সেবা দিতে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সাইমানের ঐতিহ্য সংরক্ষণ করতে উৎসাহিত করে। আমরা একসঙ্গে বাংলাদেশের আতিথেয়তার উষ্ণতা নিয়ে বিশ্বকে স্বাগত জানাতে এবং আন্তর্জাতিক অঙ্গনে গর্বের সঙ্গে সাইমানের পরিচিতি ও সুনাম আরও সুদৃঢ় করতে প্রতিশ্রুতিবদ্ধ।
এই স্বীকৃতি সায়মানের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ও কর্মীদের সম্মিলিত নিষ্ঠা, পেশাদারত্ব এবং প্রচেষ্টারও প্রতিফলন, যা প্রতিষ্ঠানটির প্রতিটি পর্যায়ে অতিথিদের অভিজ্ঞতা সমৃদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। অতিথি, ব্যবসায়িক অংশীদার ও শুভানুধ্যায়ীদের অব্যাহত আস্থা ও সহযোগিতার জন্য সাইমান আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছে। একই সঙ্গে আতিথেয়তার মান আরও উন্নত করা, অতিথিসেবায় উৎকর্ষ বজায় রাখা এবং বাংলাদেশের পর্যটন সম্ভাবনাকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার অঙ্গীকার পুনর্ব্যক্ত করছে প্রতিষ্ঠানটি।
১৯৬৪ সালে যাত্রা শুরু করা সাইমান বাংলাদেশের আতিথেয়তা শিল্পের একটি সুপরিচিত নাম। কক্সবাজারে অবস্থিত সায়মান বিচ রিসোর্ট ও সায়মান হেরিটেজের মাধ্যমে প্রতিষ্ঠানটি আধুনিক রিসোর্ট অভিজ্ঞতার সঙ্গে ঐতিহাসিক ঐতিহ্য ও স্বতন্ত্র আতিথেয়তার সমন্বয় ঘটিয়ে আসছে।
সময়ের আলো/জেডি