জয়ের দুয়ারে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

খেলা

লিটন দাসের ব্যাটে রানের ঝড়, ইবাদত হোসেন ও হাসান মাহমুদের বলে উইকেটের পতন। আবুধাবি টেস্টে চতুর্থ দিনের শেষ বিকালে বাংলাদেশের

2026-10-12T22:58:39+00:00
2026-10-12T22:58:39+00:00
 
  সোমবার, ১২ অক্টোবর ২০২৬,
২৭ আশ্বিন ১৪৩৩
সোমবার, ১২ অক্টোবর ২০২৬
খেলা
জয়ের দুয়ারে বাংলাদেশ
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ১০:৫৮ পিএম 
আবুধাবি টেস্টে চতুর্থ দিনের শেষ বিকালে বাংলাদেশের দাপট যেন দুই প্রান্তেই। ছবি : সংগৃহীত
লিটন দাসের ব্যাটে রানের ঝড়, ইবাদত হোসেন ও হাসান মাহমুদের বলে উইকেটের পতন। আবুধাবি টেস্টে চতুর্থ দিনের শেষ বিকালে বাংলাদেশের দাপট যেন দুই প্রান্তেই। লিটনের দুর্দান্ত সেঞ্চুরিতে আফগানিস্তানের সামনে ৪৭৯ রানের প্রায় অসম্ভব লক্ষ্য ছুড়ে দিয়েছে বাংলাদেশ। সেই লক্ষ্য তাড়া করতে নেমে ইবাদত ও হাসানের বোলিংয়ের সামনে ধুঁকছে আফগানরা। ম্যাচের শেষ দিনে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন আর মাত্র ৭ উইকেট। বিপরীতে আফগানিস্তানকে করতে হবে আরও ৩৪৭ রান, নয়তো পুরো দিন ব্যাটিং করে ম্যাচ বাঁচানোর কঠিন পরীক্ষা দিতে হবে তাদের।

চতুর্থ দিন শেষে দ্বিতীয় ইনিংসে আফগানিস্তানের সংগ্রহ ৩ উইকেটে ১৩২ রান। শুরুতে দুই উইকেট হারিয়ে চাপে পড়লেও সেদিকউল্লাহ আতাল ও রহমত শাহর জুটিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিল সফরকারীরা। তবে শেষ বিকালে রহমতকে ফিরিয়ে সেই প্রতিরোধ ভেঙে দেন ইবাদত হোসেন। এরপর হাসান মাহমুদের আঘাতে আরও চাপে পড়ে আফগানিস্তান।

এক প্রান্ত আগলে রেখে লড়াই চালিয়ে যাচ্ছেন সেদিকউল্লাহ আতাল। ১২৬ বলের মোকাবিলায় একটি করে ছক্কা ও চারে ৩৫ রান নিয়ে অপরাজিত আছেন তিনি। অন্য প্রান্তে হাশমাতউল্লাহ শাহিদি খেলছেন ২৭ বলে ১৯ রানের ইনিংস, যেখানে রয়েছে একটি ছক্কা ও দুটি চার। শেষ দিনের লড়াইয়ে এই দুই ব্যাটারের প্রতিরোধ আফগানিস্তানের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

বাংলাদেশের বোলারদের মধ্যে এখন পর্যন্ত সবচেয়ে সফল ইবাদত হোসেন। ৩২ রান খরচায় নিয়েছেন ২ উইকেট। হাসান মাহমুদের শিকার ১ উইকেট, খরচ করেছেন ৩১ রান। শেষ দিনে দ্রুত উইকেট তুলে নিয়ে আফগানিস্তানের প্রতিরোধ ভাঙাই হবে বাংলাদেশের মূল লক্ষ্য।


ব্যাট হাতে ম্যাচের ভিত গড়ে দিয়েছেন লিটন দাস। প্রথম ইনিংসে ফিফটির পর দ্বিতীয় ইনিংসে তুলে নিয়েছেন সেঞ্চুরি। তার ব্যাটিংয়ের পাশাপাশি উইকেটের পেছনেও দুর্দান্ত সময় কাটছে। এখন পর্যন্ত আটটি ডিসমিসাল করেছেন লিটন, গড়েছেন রেকর্ড। সামনে রয়েছে আরও কীর্তি গড়ার সুযোগ।

সবমিলে আবুধাবি টেস্টে জয়ের জন্য দারুণ অবস্থানে বাংলাদেশ। তবে শেষ দিনের শুরুতে দ্রুত উইকেট তুলে নেওয়া জরুরি। আফগানিস্তানকে অলআউট করতে পারলেই বড় জয়ের স্বাদ পাবে নাজমুল হোসেন শান্তর দল।

সময়ের আলো/প্রিন্ট/জেডি 

  বিষয়:   জয়  দুয়ার  বাংলাদেশ  আবুধাবি টেস্ট  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: