সিটির সঙ্গে বৈঠক করবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহাম

ক্রীড়া ডেস্ক

খেলা

ম্যানচেস্টার সিটির সঙ্গে নিজের বৈঠক ও যোগাযোগের তথ্য প্রকাশ করবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম। প্রিমিয়ার লিগের আর্থিক বিধি লঙ্ঘনের দায়ে

2026-10-12T23:09:27+00:00
2026-10-12T23:09:27+00:00
 
  মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬,
২৮ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
খেলা
সিটির সঙ্গে বৈঠক করবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহাম
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ১১:০৯ পিএম 
সিটির সঙ্গে বৈঠক করবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহাম। ছবি : সংগৃহীত
ম্যানচেস্টার সিটির সঙ্গে নিজের বৈঠক ও যোগাযোগের তথ্য প্রকাশ করবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম। প্রিমিয়ার লিগের আর্থিক বিধি লঙ্ঘনের দায়ে সিটিকে দোষী সাব্যস্ত করা হয়েছে। এ ঘটনায় নিজের প্রতিক্রিয়া নিয়ে বিরোধী রাজনীতিকদের সমালোচনার মুখে পড়েছেন বার্নহাম। এর পরই তিনি তথ্য প্রকাশের ঘোষণা দেন।

চলতি মাসের শুরুতে স্বাধীন কমিশনের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিল করেছে ম্যানচেস্টার সিটি। রায় বাতিল করানো এবং সম্ভাব্য কঠোর শাস্তি এড়াতে চায় ক্লাবটি। প্রিমিয়ার লিগের অভিযোগ, ভুয়া বাণিজ্যিক চুক্তির মাধ্যমে আয় বেশি দেখিয়েছে সিটি। একই সঙ্গে প্রকৃত ব্যয়ও কম দেখানোর চেষ্টা করেছে তারা। এসব অনিয়মের পরিমাণ ৯০০ মিলিয়ন পাউন্ডের বেশি বলে দাবি লিগ কর্তৃপক্ষের। তবে শুরু থেকেই সব অভিযোগ অস্বীকার করে আসছে ম্যানচেস্টার সিটি। ক্লাবটির দাবি, কমিশনের রায়ে ‘স্পষ্ট ও গুরুত্বপূর্ণ ভুল’ রয়েছে।

চলতি মাসের শুরুতে সিটির সঙ্গে বার্নহামের বৈঠকের তথ্য প্রকাশের দাবি জানায় যুক্তরাজ্যের লিবারেল ডেমোক্র্যাটরা। দলটি জানতে চায়, সিটির মালিকপক্ষ, আবুধাবির প্রতিনিধি বা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে তার কোনো বৈঠক হয়েছিল কি না। কনজারভেটিভ পার্টির নেতা কেমি ব্যাডেনকও একই দাবি জানিয়েছেন। ‘দ্য রেস্ট ইজ পলিটিকস’ পডকাস্টে বার্নহাম বলেন, বিরোধীদলীয় নেতা তার বৈঠকের তথ্য প্রকাশ করতে বলেছেন। তিনি তাতে সম্মত হয়েছেন। গ্রেটার ম্যানচেস্টারের মেয়র থাকাকালে সিটির সঙ্গে তার যেসব যোগাযোগ হয়েছিল, সেগুলোও প্রকাশ করবেন।

২০১৭ সালের মে থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত গ্রেটার ম্যানচেস্টারের মেয়র ছিলেন বার্নহাম। সিটির সঙ্গে তার যোগাযোগ সাম্প্রতিক নয় বলেও জানান তিনি। বার্নহামের ভাষ্য, ক্লাবটির সঙ্গে তার একটি উল্লেখযোগ্য বৈঠক হয়েছিল। সেটি ২০২১ সালে। গত সেপ্টেম্বরে সিটির মালিকপক্ষ ক্লাবটি বিক্রি করে দিতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছিলেন বার্নহাম। তিনি বলেন, আধুনিক ম্যানচেস্টার গড়ে তোলা এবং সিটিকে বিশ্বজুড়ে পরিচিত ক্লাবে পরিণত করার ক্ষেত্রে মালিকপক্ষ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

সময়ের আলো/প্রিন্ট/জেডি 
  বিষয়:   সিটি  বৈঠক  ব্রিটিশ প্রধানমন্ত্রী  বার্নহাম 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: