প্রথম বিভাগ হকিতে জয় পেল ওয়ান্ডারার্স ও ফরাশগঞ্জ

ক্রীড়া প্রতিবেদক

খেলা

প্রথম বিভাগ হকি লিগে জয় পেয়েছে ওয়ান্ডারার্স ক্লাব ও ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব (এসসি)। সোমবার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে দিনের প্রথম

2026-10-12T23:12:57+00:00
2026-10-12T23:12:57+00:00
 
  মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬,
২৮ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
খেলা
প্রথম বিভাগ হকিতে জয় পেল ওয়ান্ডারার্স ও ফরাশগঞ্জ
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ১১:১২ পিএম 
ছবি : সংগৃহীত
প্রথম বিভাগ হকি লিগে জয় পেয়েছে ওয়ান্ডারার্স ক্লাব ও ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব (এসসি)। সোমবার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে পিডব্লিউডিকে ৩-২ গোলে হারিয়েছে ওয়ান্ডারার্স। দ্বিতীয় ম্যাচে ওয়ারী ক্লাবকে ১-০ গোলে পরাজিত করেছে ফরাশগঞ্জ।

ওয়ান্ডারার্স ও পিডব্লিউডির ম্যাচে শুরু থেকেই ছিল আক্রমণ-পাল্টা আক্রমণ। চতুর্থ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে জনের গোলে এগিয়ে যায় ওয়ান্ডারার্স। তবে বেশিক্ষণ পিছিয়ে থাকতে হয়নি পিডব্লিউডিকে। ১৫ মিনিটে ফিল্ড গোলে সমতা ফেরান শুভ। দ্বিতীয়ার্ধে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় ওয়ান্ডারার্স। ৩৫ মিনিটে নূর আলমের ফিল্ড গোলে আবার এগিয়ে যায় দলটি। পাঁচ মিনিট পর ব্যবধান বাড়ান ইয়ামিন। তার গোলে স্কোরলাইন দাঁড়ায় ৩-১। ম্যাচের ৫৯ মিনিটে পিডব্লিউডির হয়ে তারেক একটি গোল শোধ করেন। তবে শেষ পর্যন্ত ৩-২ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে ওয়ান্ডারার্স।

দিনের দ্বিতীয় ম্যাচে ফরাশগঞ্জ ও ওয়ারীর লড়াই ছিল তুলনামূলকভাবে রক্ষণনির্ভর। প্রথম তিন কোয়ার্টারে কোনো দলই গোল করতে পারেনি। শেষ পর্যন্ত ৫৩ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে ফরাশগঞ্জকে এগিয়ে দেন আব্দুল্লাহ জারিফ। বাকি সময়ে সমতা ফেরানোর চেষ্টা করেও সফল হয়নি ওয়ারী। ফলে ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ফরাশগঞ্জ।

সময়ের আলো/প্রিন্ট/জেডি 

  বিষয়:   প্রথম বিভাগ  হকি  ওয়ান্ডারার্স  ফরাশগঞ্জ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: