এশিয়ান চ্যাম্পিয়নশিপ ট্রফির ক্যাম্প শুরু বুধবার

ক্রীড়া প্রতিবেদক

খেলা

ভারতের জলন্ধর ও মোহালিতে আগামী ২৭ অক্টোবর থেকে ৫ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে ছয় জাতির এই এশিয়ান চ্যাম্পিয়নশিপ ট্রফি। আসরকে

2026-10-12T23:14:43+00:00
2026-10-12T23:16:05+00:00
 
  মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬,
২৮ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
খেলা
এশিয়ান চ্যাম্পিয়নশিপ ট্রফির ক্যাম্প শুরু বুধবার
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ১১:১৪ পিএম  আপডেট: ১২.১০.২০২৬ ১১:১৬ পিএম
ছবি : সংগৃহীত
ভারতের জলন্ধর ও মোহালিতে আগামী ২৭ অক্টোবর থেকে ৫ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে ছয় জাতির এই এশিয়ান চ্যাম্পিয়নশিপ ট্রফি। আসরকে সামনে রেখে আগামীকাল থেকে প্রস্তুতি শুরু করবে বাংলাদেশ জাতীয় হকি দল। টুর্নামেন্টের জন্য সোমবার ২৬ সদস্যের প্রাথমিক দল এবং কোচিং স্টাফদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ হকি ফেডারেশন (বাহফে)। 

বাংলাদেশ ছাড়া এবারের টুর্নামেন্টে অংশ নেবে স্বাগতিক ভারত, জাপান, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া ও চীন। লিগ পদ্ধতিতে হবে প্রতিযোগিতা। লিগ পর্ব শেষে পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল খেলবে ফাইনালে। টুর্নামেন্টে বাংলাদেশের প্রথম ম্যাচ ২৭ অক্টোবর, স্বাগতিক ভারতের বিপক্ষে। এরপর ২৯ অক্টোবর জাপান, ৩০ অক্টোবর মালয়েশিয়া, ১ নভেম্বর দক্ষিণ কোরিয়া এবং ২ নভেম্বর চীনের মুখোমুখি হবে লাল-সবুজের প্রতিনিধিরা।

ঘোষিত ২৬ সদস্যের দলে রয়েছেন— বিপ্লব কুজুর, আশরাফুল হক সাদ, হুজাইফা হোসেন, আমিরুল ইসলাম, রেজাউল করীম বাবু, এমএম মেহরাব হাসান সামিন, ওবায়দুল হোসেন জয়, খালেদ মাহমুদ রাকিন, পুষ্কর খিসা মিমো, রকিবুল হাসান, মাহবুব হোসেন, আশরাফুল ইসলাম, ফরহাদ আহমেদ, রোমান সরকার, নুরজ্জামান নয়ন, রাসেল মাহমুদ জিমি, সোহানুর রহমান, আবেদ উদ্দিন, তৈয়ব আলী, তানভীর রহমান সিয়াম, মো. আব্দুল্লাহ, মাহমুদ হাসান, আল নাহিয়ান শুভ, আরশাদ হোসেন, শহিদুর রহমান সাজু ও দ্বীন ইসলাম ইমন।


দলের ম্যানেজার হিসেবে থাকবেন রাহুল কান্তি রায়। সহকারী ম্যানেজার আকিল সিদ্দিক। প্রধান কোচ গেরহার্ড পিটার রাখের সঙ্গে কোচ হিসেবে থাকবেন শহিদুল্লাহ টিটু। ভিডিও অ্যানালিস্ট ইমরান হাসান এবং ফিজিও তৌহিদুল ইসলাম। ফেডারেশনের নির্দেশনা অনুযায়ী, নির্বাচিত খেলোয়াড়দের বুধবার দুপুর ২টায় মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে রিপোর্ট করতে হবে। সেখানেই শুরু হবে আসরের প্রস্তুতি।

সময়ের আলো/প্রিন্ট/জেডি 

  বিষয়:   এশিয়ান  চ্যাম্পিয়নশিপ ট্রফি  ক্যাম্প  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: