গাড়িতে সর্বোচ্চ দুজন নিয়ে সচিবালয়ে প্রবেশ করতে পারবেন এমপিরা

সময়ের আলো ডেস্ক

জাতীয়

সচিবালয়ের নিরাপত্তা জোরদার এবং প্রবেশাধিকার নিয়ন্ত্রণে সংসদ সদস্যদের (এমপি) ব্যক্তিগত গাড়িতে করে সচিবালয়ে প্রবেশের ক্ষেত্রে তাদের ব্যক্তিগত কর্মকর্তা ও গাড়িচালক

2026-10-12T23:31:36+00:00
2026-10-13T00:16:29+00:00
 
  মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬,
২৮ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
জাতীয়
গাড়িতে সর্বোচ্চ দুজন নিয়ে সচিবালয়ে প্রবেশ করতে পারবেন এমপিরা
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ১১:৩১ পিএম  আপডেট: ১৩.১০.২০২৬ ১২:১৬ এএম
বাংলাদেশ সচিবালয়। সংগৃহীত ছবি
সচিবালয়ের নিরাপত্তা জোরদার এবং প্রবেশাধিকার নিয়ন্ত্রণে সংসদ সদস্যদের (এমপি) ব্যক্তিগত গাড়িতে করে সচিবালয়ে প্রবেশের ক্ষেত্রে তাদের ব্যক্তিগত কর্মকর্তা ও গাড়িচালক ছাড়া অন্য কারও প্রবেশের অনুমতি থাকছে না। 

গত ৪ অক্টোবর মন্ত্রিপরিষদ সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত হয়। সভায় সংশ্লিষ্ট কয়েকজন সচিব ছাড়াও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভার কার্যবিবরণীতে বলা হয়েছে, সংসদ সদস্যরা ব্যক্তিগত গাড়ি নিয়ে সচিবালয়ে প্রবেশের ক্ষেত্রে শুধু তাদের ব্যক্তিগত কর্মকর্তা ও গাড়িচালক প্রবেশের অনুমতি পাবেন।

এক্ষেত্রে, সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিচয় ও অনুমোদন যথাযথভাবে যাচাই করে প্রবেশের ব্যবস্থা করতে হবে বলেও কার্যবিবরণীতে বলা হয়েছে।


সময়ের আলো/ইউএমএইচ

  বিষয়:   সচিবালয়  এমপি  প্রবেশ  অনুমতি 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: