এনসিপি কমিটিতে থাকা সরকারি কর্মকর্তাকে শোকজ

চরফ্যাশন (ভোলা) সংবাদদাতা

সারাদেশ

সরকারি চাকরিতে কর্মরত অবস্থায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চরফ্যাশন উপজেলা আহ্বায়ক কমিটিতে পদ থাকার অভিযোগে শোকজের মুখে পড়েছেন ভোলার চরফ্যাশন

2026-10-13T05:11:14+00:00
2026-10-13T05:11:14+00:00
 
  মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬,
২৮ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
সারাদেশ
সময়ের আলোতে সংবাদ প্রকাশ
এনসিপি কমিটিতে থাকা সরকারি কর্মকর্তাকে শোকজ
চরফ্যাশন (ভোলা) সংবাদদাতা
প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ৫:১১ এএম 
প্রাণিসম্পদ কর্মকর্তা সফিউল্লাহ জগলু। ছবি : সংগৃহীত
সরকারি চাকরিতে কর্মরত অবস্থায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চরফ্যাশন উপজেলা আহ্বায়ক কমিটিতে পদ থাকার অভিযোগে শোকজের মুখে পড়েছেন ভোলার চরফ্যাশন উপজেলা প্রাণিসম্পদ দফতরের উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা সফিউল্লাহ জগলু। দৈনিক সময়ের আলোতে শনিবার (১১ অক্টোবর) এ সংক্রান্ত সংবাদ প্রকাশের পর বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসে।

এর পরিপ্রেক্ষিতে রোববার তাকে কারণ দর্শানোর নোটিস (শোকজ) দেওয়া হয়েছে। চরফ্যাশন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রাজন আলী স্বাক্ষরিত ওই নোটিসে সফিউল্লাহ জগলুকে তিন কর্মদিবসের মধ্যে লিখিত জবাব দাখিল করতে বলা হয়েছে।

এ বিষয়ে চরফ্যাশন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রাজন আলী বলেন, বিষয়টি নিয়ে একাধিক গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। আমরা ১১ অক্টোবর সফিউল্লাহ জগলুকে লিখিত শোকজ করেছি। তিন কর্মদিবসের মধ্যে জবাব দাখিলের জন্য বলা হয়েছে।

এর আগে গত ৫ অক্টোবর এনসিপির ভোলা জেলা আহ্বায়ক অ্যাডভোকেট মো. জিয়াউর রহমান ও সদস্য সচিব শরীফ হাওলাদার সাগরের স্বাক্ষরে আগামী ৬ মাসের জন্য দলটির চরফ্যাশন উপজেলা আহ্বায়ক কমিটির আংশিক অনুমোদন দেওয়া হয়। সাত সদস্যবিশিষ্ট ওই কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদে সফিউল্লাহ জগলুর নাম অন্তর্ভুক্ত করা হয়।

সময়ের আলো//আতা
  বিষয়:   এনসিপি  কমিটি  সরকারি কর্মকর্তা  শোকজ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: