সুইসাইড নোট রেখে নিখোঁজ জাবির, সন্ধান মিলল একদিন পর

জাবি প্রতিনিধি

শিক্ষা

আবাসিক হলের নিজ কক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী মো. মোহাইমিনুল ইসলাম নিখোঁজ হওয়ার একদিন পর

2026-10-13T06:31:42+00:00
2026-10-13T06:31:42+00:00
 
  মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬,
২৮ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
শিক্ষা
সুইসাইড নোট রেখে নিখোঁজ জাবির, সন্ধান মিলল একদিন পর
জাবি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ৬:৩১ এএম 
কাজী মুহাইমিনুল ইসলাম ও তার রুম থেকে উদ্ধার লেখা নোট। ছবি : সময়ের আলো
আবাসিক হলের নিজ কক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী মো. মোহাইমিনুল ইসলাম নিখোঁজ হওয়ার একদিন পর তার সন্ধান পাওয়া গেছে।

সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যা ৬টার পর জাকসুর সাবেক এজিএস ফেরদৌস আল হাসান তার ফেসবুকে পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন।

পোস্টে তিনি লেখেন, আলহামদুলিল্লাহ। মোহাইমিনকে পাওয়া গিয়েছে।

জাকসুর সাবেক এজিএস ফেরদৌস আল হাসান সময়ের আলোকে জানান, নিখোঁজ মো. মোহাইমিনুল ইসলামকে কুমিল্লায় পাওয়া গেছে ।

এছাড়াও তিনি বলেন জাকসুর সাবেক সাহিত্য ও প্রকাশনা সম্পাদক জাহিদুল ইসলাম বাপ্পি সহ আরো কিছু শিক্ষার্থী মোহাইমিনুলকে কুমিল্লা থেকে ক্যাম্পাসে নিয়ে আসতে যাচ্ছে।

এর আগে রোববার বিকেল ৩টা ৮ মিনিটে মোহাইমিনুল ইসলাম মীর মশাররফ হোসেন হলের সামনে থেকে ঢাকাগামী বিশ্ববিদ্যালয়ের বিআরটিসি বাসে উঠেন। পরে তার আবাসিক কক্ষে একটি সুইসাইড নোট পাওয়া যায়।

সময়ের আলো/আতা
  বিষয়:   সুইসাইড নোট  নিখোঁজ  জাবির  সন্ধান  সময়ের আলো  জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 


Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: