‘ইউ টেররিস্ট’, নিউইয়র্কে প্রবাসীদের তোপের মুখে ড. ইউনূস

সময়ের আলো ডেস্ক

আন্তর্জাতিক

‘ইউ আর টেররিস্ট’, ‘ইউ কিল্ড বাংলাদেশিজ’-এমন নানা স্লোগানে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জেএফকে আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী বাংলাদেশিদের তোপের মুখে পড়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের

2026-10-13T08:06:47+00:00
2026-10-13T08:18:43+00:00
 
  মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬,
২৮ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
‘ইউ টেররিস্ট’, নিউইয়র্কে প্রবাসীদের তোপের মুখে ড. ইউনূস
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ৮:০৬ এএম  আপডেট: ১৩.১০.২০২৬ ৮:১৮ এএম
নিউইয়র্কে বিমান্দবন্দরে প্রবাসীদের তোপের মুখে ড. ইউনূস। ছবি : সংগৃহীত
‘ইউ আর টেররিস্ট’, ‘ইউ কিল্ড বাংলাদেশিজ’-এমন নানা স্লোগানে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জেএফকে আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী বাংলাদেশিদের তোপের মুখে পড়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। 

সোমবার (১২ অক্টোবর) দোহা থেকে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে বিমানবন্দরে পৌঁছালে এ ঘটনা ঘটে। 

বিমানবন্দরের ৮ নম্বর টার্মিনালে পৌঁছালে কয়েকজন প্রবাসী তাকে লক্ষ করে বিভিন্ন মন্তব্য করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, হুইলচেয়ারে করে বিমানবন্দর থেকে বের হওয়ার সময় তাকে লক্ষ করে ‘ইউ আর টেররিস্ট’, ‘ইউ কিল্ড বাংলাদেশিজ’, ‘গো ব্যাক’সহ বিভিন্ন মন্তব্য করেন প্রবাসীরা। 

এ সময় বাংলাদেশে দুই লাখ মানুষকে গ্রেফতার এবং হাজার হাজার পুলিশ সদস্যকে হত্যার অভিযোগ তোলেন প্রবাসীরা। উচ্চস্বরে একজন বলতে থাকেন, ‘তুমি আমার দেশে হাজার হাজার পুলিশ সদস্যকে হত্যা করেছ। কেন এখানে এসেছ?’


ড. ইউনূসের বিরুদ্ধে বাংলাদেশের গণতন্ত্র ধ্বংসের অভিযোগও তোলা হয়। প্রবাসী এক ব্যক্তিকে বলতে শোনা যায়, ‘সে আমার দেশের গণতন্ত্র ধ্বংস করেছে।’ এ সময় তাদের বক্তব্যে ড. ইউনূসের যুক্তরাষ্ট্র সফর নিয়ে ক্ষোভ প্রকাশ পায়। বিশেষ করে বাংলাদেশে গ্রেফতার, সহিংসতা ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তাকে উদ্দেশ্য করে একের পর এক প্রশ্ন করা হয়। পরে নিরাপত্তাকর্মীরা দ্রুত তাকে সেখান থেকে সরিয়ে নেন। এ ঘটনায় কোনো শারীরিক হামলা হয়েছে কি না, তা জানা যায়নি।

এ সময় ড. ইউনূস ও তার সঙ্গে থাকা লামিয়া মোর্শেদ দ্রুত বিমানবন্দরের ভেতরে চলে যান বলে জানিয়েছেন উপস্থিত একাধিক ব্যক্তি। তবে, এ ঘটনায় প্রবাসীদের পরিচয় এবং ঘটনার বিস্তারিত সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। ড. ইউনূসকে উদ্দেশ্য করে দেওয়া বক্তব্যের বিষয়ে তার পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়াও পাওয়া যায়নি।

এর আগে, ২০২৫ সালের সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক সফরের সময় ড. ইউনূসের আগমনকে কেন্দ্র করে জেএফকে বিমানবন্দরে বিক্ষোভ হয়েছিল। সে সময় তার সফরসঙ্গী কয়েকজন রাজনৈতিক নেতা হেনস্তার শিকার হন বলে সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়। 

সময়ের আলো/মহু
  বিষয়:   ড. ইউনূস  নিউইয়র্ক  টেররিস্ট  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: