দিল্লি আন্দোলনের পেছনে বাংলাদেশের হাত রয়েছে : পশ্চিমবঙ্গের মন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

দিল্লিসহ ভারতের বিভিন্ন শহরে নির্বাচন কমিশনারের অপসারণ ও ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া বাতিলের দাবিতে চলমান আন্দোলনের পেছনে বাংলাদেশের হাত রয়েছে

2026-10-13T09:02:35+00:00
2026-10-13T09:03:37+00:00
 
  মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬,
২৮ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
দিল্লি আন্দোলনের পেছনে বাংলাদেশের হাত রয়েছে : পশ্চিমবঙ্গের মন্ত্রী
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ৯:০২ এএম  আপডেট: ১৩.১০.২০২৬ ৯:০৩ এএম
দিলীপ ঘোষ। ছবি : সংগৃহীত
দিল্লিসহ ভারতের বিভিন্ন শহরে নির্বাচন কমিশনারের অপসারণ ও ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া বাতিলের দাবিতে চলমান আন্দোলনের পেছনে বাংলাদেশের হাত রয়েছে বলে অভিযোগ করেছেন পশ্চিমবঙ্গ রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ।

সোমবার (১২ অক্টোবর) উত্তর ২৪ পরগনার হাবড়ায় এক দুর্গাপূজার উদ্বোধনে গিয়ে তিনি দাবি করেন, বাংলাদেশের কয়েকজন মন্ত্রীর ফেসবুক পোস্ট দেখলেই আন্দোলনের নেপথ্যে কারা রয়েছে, তা বোঝা যাবে।


সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সরাসরি বাংলাদেশের একাংশের দিকে অভিযোগ তুলে তিনি বলেন, ‘বাংলাদেশের মন্ত্রীদের ফেসবুক পোস্ট দেখলে বুঝতে পারবেন কারা এর পেছনে আছে, কী উদ্দেশ্য রয়েছে। আগে এরা পেছনে ছিল, এখন প্রকাশ্যে আসছে। বিদেশ থেকে যারা ভারতকে অস্থির করার চেষ্টা করছেন, তাদের অঙ্গুলি হেলনেই আন্দোলনকারীরা এসব করে বেড়াচ্ছেন।’

এই আন্দোলনের পেছনে বিদেশী রাষ্ট্রের মদদ রয়েছে বলেও অভিযোগ দিলীপ ঘোষের। তার বক্তব্য, বিদেশ থেকে প্রচুর অর্থ আসছে। আর তা রুখতেই ভারতের কেন্দ্রীয় সরকার সংসদে ‘ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যাক্ট’ নামক একটা বিল আনছে। যার অর্থ- বিদেশ থেকে আসা অনুদানের উপর নিয়ন্ত্রণ এবং সেই অর্থের ব্যবহারে স্বচ্ছতা নিশ্চিত করার আইন। কিন্তু সেই বিলকে ভেস্তে দিতেই এই ধরনের আন্দোলন চলছে।

সময়ের আলো/মহু
  বিষয়:   দিল্লি  আন্দোলন  ভারত  দিলীপ ঘোষ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: