২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৭৬, সবচেয়ে বেশি মিরপুরে

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজধানীজুড়ে গত ২৪ ঘণ্টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে ৪৭৬ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন ঘটনায় ৫১টি

2026-10-13T11:57:38+00:00
2026-10-13T11:57:38+00:00
 
  মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬,
২৮ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
জাতীয়
২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৭৬, সবচেয়ে বেশি মিরপুরে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ১১:৫৭ এএম 
নিয়মিত অভিযানে ৪৭৬ জনকে গ্রেফতার করা হয়েছে। ছবি : সংগৃহীত
রাজধানীজুড়ে গত ২৪ ঘণ্টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে ৪৭৬ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন ঘটনায় ৫১টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানকালে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়। এ ছাড়া একজন ভিকটিমকেও উদ্ধার করা হয়েছে।

ডিএমপির বিভিন্ন বিভাগে পরিচালিত অভিযানে মিরপুর বিভাগ থেকে সবচেয়ে বেশি গ্রেফতার করা হয়েছে। এ বিভাগে ১১৬ জনকে গ্রেফতার করা হয়। এ ছাড়া তেজগাঁও বিভাগে ৭৫ জন, মতিঝিল বিভাগে ৭০ জন, লালবাগ বিভাগে ৬৫ জন এবং ওয়ারী বিভাগে ৬০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

অন্যদিকে, গুলশান বিভাগে ৩৫ জন, রমনা বিভাগে ২৬ জন এবং উত্তরা বিভাগে ২৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া গোয়েন্দা বিভাগ দুজন এবং সিটিটিসি বিভাগ একজনকে গ্রেফতার করেছে।


অভিযান চলাকালে ৩ হাজার ৮১৮ পিস ইয়াবা, ৩৫০ গ্রাম গাঁজা, ১১৪ পুরিয়া হেরোইন, ১০ লিটার দেশীয় মদ এবং তিন বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। মাদকদ্রব্যের পাশাপাশি দুটি মোটরসাইকেল, দুটি ব্যাগ ও সাতটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ সময় একজন ভিকটিমকেও উদ্ধার করা হয়েছে।

রাজধানীর বিভিন্ন থানার এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ সংশ্লিষ্টদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   ২৪ ঘণ্টা  গ্রেফতার  সময়ের আলো  মিরপুর 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: