কুড়িগ্রামে চিকিৎসকের বিরুদ্ধে ভুয়া ডিগ্রি ব্যবহারের অভিযোগ

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

কুড়িগ্রাম সদর হাসপাতালের চিকিৎসক ডাঃ মোঃ আব্দুস সালামের বিরুদ্ধে বিএমডিসি অননুমোদিত এমডি কার্ডিওলজি (যুক্তরাজ্য) ডিগ্রি ব্যবহার করে রোগীদের চিকিৎসা দেওয়ার

2026-10-13T15:27:44+00:00
2026-10-13T15:29:25+00:00
 
  মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬,
২৮ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
সারাদেশ
কুড়িগ্রামে চিকিৎসকের বিরুদ্ধে ভুয়া ডিগ্রি ব্যবহারের অভিযোগ
নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ৩:২৭ পিএম  আপডেট: ১৩.১০.২০২৬ ৩:২৯ পিএম
চিকিৎসক ডাঃ মোঃ আব্দুস সালাম। ফাইল ছবি
কুড়িগ্রাম সদর হাসপাতালের চিকিৎসক ডাঃ মোঃ আব্দুস সালামের বিরুদ্ধে বিএমডিসি অননুমোদিত এমডি কার্ডিওলজি (যুক্তরাজ্য) ডিগ্রি ব্যবহার করে রোগীদের চিকিৎসা দেওয়ার অভিযোগ উঠেছে। যুক্তরাজ্যের কথিত ‘হেলস্টোন ইউনিভার্সিটি’ থেকে নেওয়া ওই ডিগ্রির সত্যতা নিয়ে প্রশ্ন তুলে কুড়িগ্রামের সিভিল সার্জনের কাছে লিখিত অভিযোগ করা হয়েছে। 

অভিযোগপত্রে উল্লেখ করা হয়, অভিযুক্ত চিকিৎসক যুক্তরাজ্যের ‘হেলস্টোন ইউনিভার্সিটি’ থেকে অনলাইনে অর্থের বিনিময়ে ডিগ্রির সনদ সংগ্রহ করেছেন। অভিযোগের সমর্থনে সংশ্লিষ্ট সনদের অনুলিপিও যুক্ত করা হয়েছে।

অভিযোগপত্রে আরও দাবি করা হয়, যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয় সংক্রান্ত তথ্য ও সংশ্লিষ্ট সূত্রে অনুসন্ধান করে ‘হেলস্টোন ইউনিভার্সিটি’ নামে স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের অস্তিত্ব পাওয়া যায়নি। প্রতিষ্ঠানটির পরিচয় ও সনদের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে অভিযোগকারী এটিকে অনলাইনভিত্তিক সনদ বিক্রির প্ল্যাটফর্ম বলে উল্লেখ করেছেন। তার অভিযোগ, এমন সনদ ব্যবহার করে বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে পরিচিতি নেওয়া হলে রোগীরা বিভ্রান্ত এবং চিকিৎসাসেবা গ্রহণের ক্ষেত্রে প্রতারিত হন।


অনুসন্ধানে জানা যায়, অভিযোগের ভিত্তিতে সিভিল সার্জন কর্তৃক একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত প্রতিবেদনে অনলাইনে নেওয়া এমডি কার্ডিওলজি (যুক্তরাজ্য) ডিগ্রীটিকে  বিএমডিসি অনুমোদনহীন ও অগ্রহণযোগ্য বলে উল্লেখ করা হয় এবং সংশ্লিষ্ট চিকিৎসককে পরিচয়ের ক্ষেত্রে তা না লেখার ব্যাপারে নির্দেশনা দেয়া হয়। তারপরও উক্ত নির্দেশনা অমান্য করে ভুয়া ডিগ্রী ব্যাবহার করে রোগীদের সঙ্গে প্রতারণা অব্যাহত রয়েছে বলে অভিযোগ পাওয়া যায়।


অভিযুক্ত চিকিৎসক মো. আবদুস সালাম  বলেন, ‘ইউকে থেকে এমডি কার্ডিওলজি  ডিগ্রী অর্জন করেছি। হাজারো ছাত্র-ছাত্রী সেই বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রী নিয়ে ডাক্তারি করছেন। আমি করলে সমস্যা কোথায়? সিভিল সার্জন আমাকে যখন পত্র দিয়েছিলেন, তখন আমার সার্টিফিকেট ছিল না। এখন আমার সার্টিফিকেট আছে। আমার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে বিএমডিসি পদক্ষেপ নেবে। এটা নিয়ে কাঁদা ছোঁড়াছুঁড়ির কী আছে? কুড়িগ্রামের অনেক ডাক্তার আছে, যারা ডিগ্রী না নিয়েও নামের পাশে ডিগ্রী যুক্ত করেছেন।’

এ বিষয়ে কুড়িগ্রামের সিভিল সার্জন ডা. স্বপন কুমার বলেন, ‘তদন্তের মাধ্যমে আমরা ডা. সালামকে একটি পত্র দিয়েছি। বিএমডিসির নিয়ম মেনে ডিগ্রী ব্যবহার করতে পারবেন।’

এই মুহুর্তে ডা. সালাম এমডি কার্ডিওলজি (যুক্তরাজ্য) ডিগ্রী ব্যবহার করতে পারেন কি না-এমন প্রশ্নে সিভিল সার্জন আরও বলেন, ‘যতক্ষণ বিএমডিসি অনুমতি না দেয়, ততক্ষণ এমডি কার্ডিওলজি ( যুক্তরাজ্য) ডিগ্রী ব্যবহার করার সুযোগ নেই।’

সময়ের আলো/মহু
  বিষয়:   কুড়িগ্রাম  চিকিৎসক  ভুয়া ডিগ্রি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: