লটারির মাধ্যমে বদলি-পদায়ন করা হয়েছে ১৪৩১ জনকে : গণপূর্তমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

নির্বাহী প্রকৌশলীদের বদলি ও পদায়নে স্বচ্ছতা নিশ্চিত করতে লটারিপদ্ধতি চালু করা হয়েছে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের। বদলি

2026-10-13T16:55:47+00:00
2026-10-13T16:55:47+00:00
 
  মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬,
২৮ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
জাতীয়
লটারির মাধ্যমে বদলি-পদায়ন করা হয়েছে ১৪৩১ জনকে : গণপূর্তমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ৪:৫৫ পিএম 
ছবি : সংগৃহীত
নির্বাহী প্রকৌশলীদের বদলি ও পদায়নে স্বচ্ছতা নিশ্চিত করতে লটারিপদ্ধতি চালু করা হয়েছে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের। বদলি বাণিজ্য বন্ধ, হয়রানি রোধ, সুশাসন প্রতিষ্ঠা এবং সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। এ পর্যন্ত লটারির মাধ্যমে ১ হাজার ৪৩১ জনকে বদলি ও পদায়ন করা হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সচিবালয়ে নির্বাহী প্রকৌশলীদের বদলি ও পদায়নে লটারির কার্যক্রম নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এসব তথ্য জানান মন্ত্রী।

জাকারিয়া তাহের বলেন, বদলি ও পদায়নের ক্ষেত্রে স্বচ্ছতার পাশাপাশি মানবিক বিষয়গুলোও বিবেচনায় নেওয়া হচ্ছে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়কে একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চান তারা।

এদিকে আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব আগামী মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন মন্ত্রী। সেখানে অনুমোদন পাওয়া গেলে বর্তমান সরকারের মেয়াদেই স্থানান্তরের কাজ পুরোপুরি শেষ করার চেষ্টা করা হবে।

মন্ত্রী বলেন, পুরোনো বাণিজ্য মেলার মাঠে পুরো সচিবালয় স্থানান্তরের পরিকল্পনা রয়েছে। প্রধানমন্ত্রীর ইচ্ছা, বর্তমান মেয়াদেই এ কাজ শেষ করে সেখানে দাপ্তরিক কার্যক্রম শুরু করা।


বর্তমান সচিবালয়ে জায়গার সংকট রয়েছে উল্লেখ করে জাকারিয়া তাহের বলেন, কয়েকটি মন্ত্রণালয়ের দফতর সচিবালয়ের বাইরে অবস্থিত। সেখানে পর্যাপ্ত পার্কিংয়ের ব্যবস্থা নেই। পাশাপাশি সব মন্ত্রণালয়কে প্রয়োজনীয় জায়গা দেওয়া সম্ভব হচ্ছে না। সচিবালয়ের ভবনগুলোর অবস্থাও সন্তোষজনক নয়।

তিনি বলেন, বর্তমান স্থানেই সচিবালয় রাখা হলেও প্রতিটি ভবন নতুন করে নির্মাণ করতে হবে। এসব বিষয় বিবেচনায় নিয়েই আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তরের পরিকল্পনা করা হচ্ছে।

মন্ত্রী আরও জানান, আগারগাঁওয়ে নতুন সচিবালয় নির্মাণের জন্য আনুমানিক ৩০ থেকে ৩২ লাখ বর্গফুট জায়গা নিয়ে কাজ চলছে।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   লটারি  গণপূর্তমন্ত্রী  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: