দাউদকান্দিতে বাস চাপায় স্বামী ও স্ত্রী নিহত

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি

সারাদেশ

কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার হরিপুর এলাকায় একটি অজ্ঞাত যাত্রীবাহী বাসের চাপায় স্বামী ও স্ত্রী নিহত হয়েছে।একই সাথে স্বামী ও

2026-10-13T17:14:56+00:00
2026-10-13T17:14:56+00:00
 
  মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬,
২৮ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
সারাদেশ
দাউদকান্দিতে বাস চাপায় স্বামী ও স্ত্রী নিহত
দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ৫:১৪ পিএম 
গ্রাফিক সময়ের আলো
কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার হরিপুর এলাকায় একটি অজ্ঞাত যাত্রীবাহী বাসের চাপায় স্বামী ও স্ত্রী নিহত হয়েছে। একই সাথে স্বামী ও স্ত্রীর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল সাতটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের হরিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।

নিহতরা হলেন উপজেলার জিংলাতলী গ্রামের নজরুল ইসলাম ওরফে নজির মিয়া (৬৫) ও তার স্ত্রী ঝরনা বেগম (৫৫)। তাদের এক ছেলে ও দুই মেয়ে রয়েছে। 

পুলিশ, এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নজরুল ইসলাম ওরফে নজির মিয়ার জিংলাতলী গ্রামের নিজ বাড়ি থেকে মঙ্গলবার সকালে স্ত্রীর সঙ্গে পায়ে হেঁটে হরিপুর গ্রামে শ্বশুরবাড়ি যাচ্ছিলেন। সকাল সাতটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার হরিপুর এলাকায় কুমিল্লা মুখি লেনে একটি অজ্ঞাত যাত্রীবাহী বাসের চাপায় ঘটনাস্থলেই দুই জনের মৃত্যু হয়।

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রেমদাস রায় জানান, নিহত দম্পতিদের লাশ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সময়ের আলো/আতা
  বিষয়:   ঢাকা  চট্টগ্রাম  মহাসড়ক  ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক  সময়ের আলো  দাউদকান্দি  বাস চাপা  স্বামী-স্ত্রী নিহত  নিহত 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: