নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, আটক ২

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

সারাদেশ

পটুয়াখালীর কলাপাড়ায় মা ইলিশের প্রজনন মৌসুমে সরকারের দেওয়া ২২ দিনের নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের সময় দুইজনকে আটক করেছেন ভ্রাম্যমাণ

2026-10-13T17:59:15+00:00
2026-10-13T17:59:15+00:00
 
  বুধবার, ১৪ অক্টোবর ২০২৬,
২৯ আশ্বিন ১৪৩৩
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
সারাদেশ
নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, আটক ২
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ৫:৫৯ পিএম 
পৌর শহরের পুরাতন ফেরিঘাট এলাকায় এই অভিযান চালানো হয়। ছবি : সময়ের আলো
পটুয়াখালীর কলাপাড়ায় মা ইলিশের প্রজনন মৌসুমে সরকারের দেওয়া ২২ দিনের নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের সময় দুইজনকে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় একটি বেহুন্দি জাল জব্দ ও তা পুড়িয়ে ফেলা হয়।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বেলা ১১টার দিকে পৌর শহরের পুরাতন ফেরিঘাট এলাকায় এই অভিযান চালানো হয়। আটক ব্যক্তিকে এক হাজার টাকা জরিমানা অনাদায়ে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় জব্দ করা জাল পুড়িয়ে ফেলা হয়। আটক অপর ব্যক্তি অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়। 

উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের যৌথ অভিযানে আন্ধারমানিক মোহনায় এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াছিন ছাদেক। তিনি জানান, আটক ব্যক্তিকে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৪ ও ৫ ধারায় তাকে এক হাজার টাকা জরিমানা, অনাদায়ে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। 


এ সময় উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা জহিরুন্নবী, মৎস্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

সময়ের আলো/এনএন

  বিষয়:   নিষেধাজ্ঞা  মাছ শিকার  আটক  কলাপাড়া  পটুয়াখালী  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: