ব্যাচেলর পয়েন্টের বাসায় নারী ডাক্তার, প্রেশারের ঝামেলায় পাশা ভাই

আনন্দ সময় ডেস্ক

আনন্দ সময়

ছোট পর্দার জনপ্রিয় কমেডি ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর নতুন পর্ব ঘিরে দর্শকদের জন্য এসেছে মজার ইঙ্গিত। বাসায় এসেছেন নতুন এক নারী

2026-10-13T19:44:38+00:00
2026-10-13T19:44:38+00:00
 
  মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬,
২৮ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
আনন্দ সময়
ব্যাচেলর পয়েন্টের বাসায় নারী ডাক্তার, প্রেশারের ঝামেলায় পাশা ভাই
আনন্দ সময় ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ৭:৪৪ পিএম 
ছবি : সংগৃহীত
ছোট পর্দার জনপ্রিয় কমেডি ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর নতুন পর্ব ঘিরে দর্শকদের জন্য এসেছে মজার ইঙ্গিত। বাসায় এসেছেন নতুন এক নারী ডাক্তার। তাঁকে ঘিরেই পাশা ভাইয়ের প্রেশার নিয়ে কৌতূহল তৈরি করেছেন ধারাবাহিকটির নির্মাতা কাজল আরেফিন অমি।

মঙ্গলবার (১৩ অক্টোবর) নিজের ফেসবুক পেজে ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫-এর ১৬তম পর্বের প্রসঙ্গ তুলে অমি লিখেছেন, ‘বাসায় আসলো নতুন মেয়ে ডাক্তার, পাশা ভাইয়ের নাকি প্রেশারে প্রবলেম, বলেন তো হাই নাকি লো।’

পোস্টের সঙ্গে দুষ্টুমির ইমোজিও জুড়ে দিয়েছেন এই নির্মাতা। তাঁর এমন মজার ক্যাপশন ঘিরে নতুন পর্বে পাশা ভাইকে নিয়ে কী ঘটতে যাচ্ছে, তা নিয়ে দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। বিশেষ করে নতুন নারী চিকিৎসকের আগমন আর পাশার প্রেশারের সমস্যাকে একসঙ্গে তুলে ধরে অমির দেওয়া ইঙ্গিত নিয়েই চলছে আলোচনা।

এদিকে পাশা ভাই চরিত্রে অভিনয় করা মারজুক রাসেলও ডাক্তারের সঙ্গে একটি ছবি পোস্ট করে মজার ক্যাপশন দিয়েছেন। তিনি লেখেন, ‘ডাক্তার প্রেসার মাপে, পাশা ডাক্তাররে মাপে...। লুকে কয়, বাহির-ভিতর একলগে মাপে।’

মারজুক রাসেলের এই পোস্টও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সাড়া ফেলেছে।


‘ব্যাচেলর পয়েন্ট’-এর অন্যতম জনপ্রিয় চরিত্র পাশা ভাই। তাঁর কথাবার্তা, আচরণ ও বিচিত্র কাণ্ডকারখানা দর্শকদের হাসির খোরাক জোগায়। ধারাবাহিকের অন্য চরিত্রগুলোর সঙ্গে তাঁর মিথস্ক্রিয়ায় তৈরি হয় নানা হাস্যরসের মুহূর্ত। ফলে নতুন নারী চিকিৎসককে ঘিরে তাঁর এমন পরিস্থিতির আভাস দর্শকদের আগ্রহ আরও বাড়িয়েছে।

কাজল আরেফিন অমি পরিচালিত ‘ব্যাচেলর পয়েন্ট’ দীর্ঘদিন ধরে দর্শকদের কাছে জনপ্রিয় একটি কমেডি ধারাবাহিক। এর বিভিন্ন সিজনে চরিত্রগুলোর বন্ধুত্ব, সম্পর্ক ও দৈনন্দিন জীবনের নানা মজার ঘটনা তুলে ধরা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমেও নতুন পর্ব নিয়ে দর্শকদের আগ্রহ দেখা যায়।

এবার সিজন ৫-এর ১৬তম পর্বের আগে পাশা ভাইয়ের প্রেশার নিয়ে দর্শকদের কাছে মজার প্রশ্ন রেখেছেন অমি। তবে নতুন নারী ডাক্তারকে ঘিরে পাশার গল্প কোন দিকে মোড় নেয়, তা জানতে অপেক্ষা করতে হবে সংশ্লিষ্ট পর্বের জন্য।

সমেয়র আলো/এসএকে
  বিষয়:   ব্যাচেলর পয়েন্ট  নারী ডাক্তার  প্রেশার  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: