ন্যাশনাল ব্যাংককে ৭ হাজার কোটি টাকা দিচ্ছে সোনালী ব্যাংক

সময়ের আলো ডেস্ক

অর্থনীতি

বাংলাদেশ ব্যাংকের গ্যারান্টির বিপরীতে সংকটাপন্ন ন্যাশনাল ব্যাংককে সাত হাজার কোটি টাকা ফান্ড প্লেসমেন্টের উদ্যোগ নিয়েছে সোনালী ব্যাংক। তিন মাস মেয়াদি

2026-10-13T20:05:23+00:00
2026-10-13T20:05:23+00:00
 
  মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬,
২৮ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
অর্থনীতি
ন্যাশনাল ব্যাংককে ৭ হাজার কোটি টাকা দিচ্ছে সোনালী ব্যাংক
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ৮:০৫ পিএম 
বাংলাদেশ ব্যাংক। সংগৃহীত ছবি
বাংলাদেশ ব্যাংকের গ্যারান্টির বিপরীতে সংকটাপন্ন ন্যাশনাল ব্যাংককে সাত হাজার কোটি টাকা ফান্ড প্লেসমেন্টের উদ্যোগ নিয়েছে সোনালী ব্যাংক। তিন মাস মেয়াদি এই অর্থায়নের মাধ্যমে ন্যাশনাল ব্যাংকের তারল্যসংকট মোকাবেলা ও আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার কার্যক্রমে সহায়তা করা হবে। 

সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শওকত আলী খান বলেন, ব্যাংকিং খাতে আস্থা পুনরুদ্ধারে এই উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের গ্যারান্টির বিপরীতে অর্থ দেওয়া হবে বলে সোনালী ব্যাংকের কোনো ঝুঁকি নেই।  

এর আগেও এ ধরনের কার্যক্রমে অংশ নিয়েছে ব্যাংকটি। দু-একটি ব্যাংক অর্থ ফেরত দিতে না পারলেও বাংলাদেশ ব্যাংক তা পরিশোধ করেছে।  

ন্যাশনাল ব্যাংক ১০ হাজার কোটি টাকা সহায়তা চেয়ে সোনালী ব্যাংককে চিঠি দিয়েছিল। তবে সোনালী ব্যাংক সাত হাজার কোটি টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর আগে ন্যাশনাল ব্যাংক বাংলাদেশ ব্যাংকের কাছে ২০ হাজার কোটি টাকা তারল্য সহায়তার আবেদন জানায়। তবে টাকা ছাপিয়ে আর কোনো ব্যাংককে সহায়তা দেওয়া হবে না বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংকটি। 


বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী ন্যাশনাল ব্যাংক গত রোববার থেকে আমানতকারীদের অর্থ উত্তোলনের আবেদন নেওয়া শুরু করেছে। আবেদন গ্রহণ চলবে আগামীকাল বুধবার পর্যন্ত। পরদিন বৃহস্পতিবার থেকে গ্রাহকেরা টাকা তুলতে পারবেন।

এ বিষয়ে ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক মেলিতা মেহজাবীন বলেন, আগামী বৃহস্পতিবার থেকে ব্যাংকের সব শাখা ও এটিএম চালু করা হবে। ২০ অক্টোবর থেকে আবেদন ছাড়াই সব গ্রাহক টাকা ফেরত পাবেন। এখন পর্যন্ত খুব বেশি আবেদন জমা পড়েনি।

মেলিতা মেহজাবীন আরও বলেন, প্রয়োজন অনুযায়ী অর্থ ব্যবস্থাপনার জন্য আবেদন নেওয়া হচ্ছে। নিজেদের তহবিল থেকে গ্রাহকদের চাহিদা মেটানো সম্ভব হলে কেন্দ্রীয় ব্যাংকের সহায়তার প্রয়োজন হবে না। প্রয়োজনে বাংলাদেশ ব্যাংক সহযোগিতা করবে বলে আশ্বাস দিয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, অতীতে অনিয়ম ও ঋণ অনিয়মের কারণে সংকটে পড়া ন্যাশনাল ব্যাংককে পুনরুদ্ধারের সুযোগ দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। তবে ব্যাংকটির নিজস্ব তহবিল দিয়ে আমানতকারীদের চাহিদা পূরণ করা সম্ভব হবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।


সময়ের আলো/ইউএমএইচ

  বিষয়:   ন্যাশনাল ব্যাংক  সোনালী ব্যাংক 


Advertisement
Loading...
Loading...
অর্থনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: