ফেরি করে ইয়াবা বিক্রি, আটক ২

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

সারাদেশ

গাজীপুরের কালিয়াকৈরে উপজেলার বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে মাদক বিক্রি করতেন দুই মাদক ব্যবসায়ী। মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে

2026-10-13T21:47:34+00:00
2026-10-13T21:47:34+00:00
 
  মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬,
২৮ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
সারাদেশ
ফেরি করে ইয়াবা বিক্রি, আটক ২
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ৯:৪৭ পিএম 
কালিয়াকৈর থানা। ছবি : সময়ের আলো
গাজীপুরের কালিয়াকৈরে উপজেলার বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে মাদক বিক্রি করতেন দুই মাদক ব্যবসায়ী। মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছে থাকা ১৭৫ পিস ইয়াবা জব্দ করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ওই এলাকায় মাদক বেচাকেনা হচ্ছে— এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। এ সময় সন্দেহভাজন ওই দুই ব্যক্তিকে আটক করে তল্লাশি চালানো হলে তাদের কাছ থেকে ১৭৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, তারা কালিয়াকৈরে গ্রামে ঘুরে ঘুরে ইয়াবা বিক্রি করতেন। দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন স্থানে মাদক বিক্রিসহ ওই মাদক ব্যবসায়ীরা নানা অপকর্ম করে আসছিলেন।

পরে মঙ্গলবার উপজেলার চাপাইর ইউনিয়নের নামাশুলাই এলাকায় কালিয়াকৈর-ফুলবাড়িয়া আঞ্চলিক সড়ক থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন রতন মিয়া (৪৩) ও শাকিল আহমেদ (৩০)।

কালিয়াকৈর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) জাহিদুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। 

সময়ের আলো/আতা
  বিষয়:   গাজীপুর  কালিয়াকৈর  উপজেলা  মাদক  বিক্রি  মাদক ব্যবসায়ী  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: