দুর্গাপূজা-লক্ষ্মীপূজায় টানা ১০ দিনের ছুটিতে জাবি

জাবি প্রতিনিধি

শিক্ষা

শারদীয় দুর্গাপূজা ও লক্ষ্মীপূজা উপলক্ষে সাপ্তাহিক ছুটিসহ টানা ১০ দিনের ছুটি পাচ্ছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা। আগামী ১৬ অক্টোবর থেকে

2026-10-13T22:09:44+00:00
2026-10-13T22:09:44+00:00
 
  মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬,
২৮ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
শিক্ষা
দুর্গাপূজা-লক্ষ্মীপূজায় টানা ১০ দিনের ছুটিতে জাবি
জাবি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ১০:০৯ পিএম 
ছবি : সংগৃহীত
শারদীয় দুর্গাপূজা ও লক্ষ্মীপূজা উপলক্ষে সাপ্তাহিক ছুটিসহ টানা ১০ দিনের ছুটি পাচ্ছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা। আগামী ১৬ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্লাস বন্ধ থাকবে। ছুটি শেষে ২৬ অক্টোবর থেকে যথারীতি ক্লাস শুরু হওয়ার কথা রয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দুর্গাপূজা উপলক্ষে আগামী ১৮ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্লাস বন্ধ থাকবে। এর আগে ১৬ ও ১৭ অক্টোবর সাপ্তাহিক ছুটি থাকায় শিক্ষার্থীদের ক্লাসে ফিরতে হবে ২৬ অক্টোবর। ফলে সাপ্তাহিক ছুটিসহ টানা ১০ দিন ক্লাস থেকে বিরতি পাবেন তারা।

বিজ্ঞপ্তি অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত তিন দিন এবং লক্ষ্মীপূজা উপলক্ষে ২৫ অক্টোবর এক দিন বিশ্ববিদ্যালয়ের অফিস বন্ধ থাকবে। এ ছাড়া ১৭ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের সব অফিস খোলা থাকবে। তবে ওই দিন এবং ২৩ ও ২৪ অক্টোবর উইকেন্ড ও ইভিনিং প্রোগ্রামের ক্লাস বন্ধ থাকবে।

সময়ের আলো/আতা
  বিষয়:   দুর্গাপূজা  লক্ষ্মীপূজা  ছুটি  জাবি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: