সৌদিতে নিহত দুই বাংলাদেশির মরদেহ দ্রুত ফেরাতে সহযোগিতার আহ্বান ঢাকার

সময়ের আলো ডেস্ক

জাতীয়

সৌদি আরবে নিহত দুই বাংলাদেশির মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে দেশটির সহযোগিতা চেয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। মঙ্গলবার (১৩

2026-10-13T23:05:54+00:00
2026-10-13T23:17:03+00:00
 
  মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬,
২৮ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
জাতীয়
সৌদিতে নিহত দুই বাংলাদেশির মরদেহ দ্রুত ফেরাতে সহযোগিতার আহ্বান ঢাকার
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ১১:০৫ পিএম  আপডেট: ১৩.১০.২০২৬ ১১:১৭ পিএম
ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ বিন জাফর আবিয়াহ ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। সংগৃহীত ছবি
সৌদি আরবে নিহত দুই বাংলাদেশির মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে দেশটির সহযোগিতা চেয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। মঙ্গলবার (১৩ অক্টোবর) ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ বিন জাফর আবিয়াহর সঙ্গে সাক্ষাতে এ সহযোগিতার আহ্বান জানান তিনি।

বৈঠককালে প্রতিমন্ত্রী রিয়াদে সাম্প্রতিক হামলার ঘটনায় সৌদি আরবের প্রতি বাংলাদেশের দৃঢ় সংহতি প্রকাশ করেন। একই সঙ্গে হামলায় প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেন এবং যেকোনো ধরনের আঞ্চলিক উত্তেজনা প্রশমনে সংলাপ ও কূটনীতির ওপর জোর দেওয়ার আহ্বান জানান।

এ সময় হামলায় নিহত দুই বাংলাদেশি নাগরিকের মরদেহ দ্রুততম সময়ে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া ত্বরান্বিত করতে সৌদি আরবের সার্বিক সহযোগিতা চান প্রতিমন্ত্রী। একই সঙ্গে হামলায় আহত অন্যান্য বাংলাদেশি নাগরিকদের দ্রুত ও যথাযথ চিকিৎসা সেবা প্রদান করায় সৌদি সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।  

সৌদি রাষ্ট্রদূত সংহতি ও সমর্থনের জন্য বাংলাদেশকে ধন্যবাদ জানান।

উল্লেখ্য, শনিবার (১০ অক্টোবর) সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশিসহ মোট ১২ জন নিহত হন। এই ঘটনায় আরও অন্তত ২৭ জন বাংলাদেশি আহত হয়। 


সময়ের আলো/ইউএমএইচ

  বিষয়:   সৌদি  নিহত  বাংলাদেশি  মরদেহ  ঢাকা 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: