ফিলিং স্টেশনে লাগা আগুনে পুড়ল বসতঘর

সময়ের আলো ডেস্ক

সারাদেশ

বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় একটি ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনায় ফিলিং স্টেশনটির পাশের কয়েকটি বসতঘরেও আগুন ছড়িয়ে পড়ে।মঙ্গলবার (১৩ অক্টোবর)

2026-10-13T23:35:58+00:00
2026-10-13T23:36:28+00:00
 
  মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬,
২৮ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
সারাদেশ
ফিলিং স্টেশনে লাগা আগুনে পুড়ল বসতঘর
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ১১:৩৫ পিএম  আপডেট: ১৩.১০.২০২৬ ১১:৩৬ পিএম
বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় আলোমনি ফিলিং স্টেশনে এ অগ্নিকাণ্ড। ছবি : সংগৃহীত
বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় একটি ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনায় ফিলিং স্টেশনটির পাশের কয়েকটি বসতঘরেও আগুন ছড়িয়ে পড়ে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে উপজেলার জোড়গাছা বাজারসংলগ্ন আলোমনি ফিলিং স্টেশনে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে আগুন দ্রুত ছড়িয়ে পড়লে আশপাশের বাড়িঘরও ক্ষতিগ্রস্ত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ ফিলিং স্টেশনটিতে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের তীব্রতা বাড়তে থাকে এবং আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। এতে স্টেশনটির দক্ষিণ পাশে থাকা ২টি বসতবাড়ির কয়েকটি ঘর পুড়ে যায়। এর মধ্যে ২টি ঘর সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।

খবর পেয়ে সারিয়াকান্দি ফায়ার স্টেশনের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে বগুড়া সদর ও গাবতলী থেকে আরও ২টি ইউনিট ঘটনাস্থলে যায়। ৪টি ইউনিটের প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

সারিয়াকান্দি ফায়ার স্টেশনের কর্মকর্তা মোহাম্মদ সুজন মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, ফিলিং স্টেশনটিতে ড্রামে করে ডিজেল, অকটেনসহ বিভিন্ন ধরনের জ্বালানি তেল বিক্রি করা হতো। আগুনে স্টেশনের পাশাপাশি পাশের বসতবাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। 

তবে অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণও যাচাই-বাছাই শেষে নিশ্চিত হওয়া যাবে।

সময়ের আলো/আতা
  বিষয়:   ফিলিং স্টেশন  আগুন  বসতঘর  সময়ের আলো  বগুড়া 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: