ইয়েমেনের সাবেক সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিলের (এসটিসি) নেতা আইদারুস আল-জুবাইদি হুতিদের বিরুদ্ধে আন্তর্জাতিক হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন। হুতিদের কর্মকাণ্ডকে ‘মিলিশিয়া সন্ত্রাসবাদ’ আখ্যা দিয়ে তিনি দক্ষিণ ইয়েমেনের জনগণকে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
আল-জুবাইদি দক্ষিণাঞ্চল রক্ষায় ‘সর্বাত্মক গণমোবিলাইজেশন’ এবং একটি ‘জাতীয় মুক্তি প্রকল্প’ ঘোষণার কথা জানান। তাঁর দাবি, হুতিদের সামরিক অভিযান ইরানের সম্প্রসারণবাদী প্রকল্পের অংশ।
তিনি জানান, বুধবার আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের রাজধানী এডেনসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন প্রদেশে বড় সমাবেশ অনুষ্ঠিত হবে।
আল-জুবাইদি বলেন, দক্ষিণ ইয়েমেনের জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রতিষ্ঠা এবং স্বাধীন ও পূর্ণ সার্বভৌম রাষ্ট্র পুনঃপ্রতিষ্ঠায় কাজ করবেন তিনি।
সৌদি আরবে বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে হুতিদের চলমান হামলারও নিন্দা জানান তিনি। এসব হামলার বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে হস্তক্ষেপের আহ্বান জানান এই নেতা।
সময়ের আলো/জেডি