মমতা বন্দ্যোপাধ্যায়কে ছুরি দিয়ে হামলার চেষ্টার অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ছুরি দিয়ে হামলার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেছে তার দল তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার

2026-10-14T04:37:40+00:00
2026-10-14T04:37:40+00:00
 
  বুধবার, ১৪ অক্টোবর ২০২৬,
২৯ আশ্বিন ১৪৩৩
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
মমতা বন্দ্যোপাধ্যায়কে ছুরি দিয়ে হামলার চেষ্টার অভিযোগ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ৪:৩৭ এএম 
ছবি : সংগৃহীত
ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ছুরি দিয়ে হামলার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেছে তার দল তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার সন্ধ্যায় কলকাতার কালীঘাটে নিজের বাসভবন থেকে বের হওয়ার সময় এ ঘটনা ঘটে বলে দলটির দাবি। তবে পুলিশ হামলা বা ছুরির উপস্থিতির কথা উল্লেখ করেনি। এ ঘটনায় এক নারীকে আটক করা হয়েছে।

তৃণমূলের সাধারণ সম্পাদক দোলা সেনের করা অভিযোগে ওই নারীর নাম তন্নিষ্ঠা সাহা বলে উল্লেখ করা হয়। অভিযোগে বলা হয়, তিনি একজন সিভিক ভলান্টিয়ার এবং নিজেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতিজি বলে পরিচয় দেন। মমতা সন্ধ্যা ৬টার দিকে বাসভবন থেকে বের হলে ওই নারী তাঁকে লক্ষ্য করে অশ্রাব্য ভাষায় গালাগাল করেন এবং হামলার চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে।

পশ্চিমবঙ্গ পুলিশের সঙ্গে চুক্তিভিত্তিকভাবে কাজ করেন সিভিক ভলান্টিয়াররা। যান চলাচল নিয়ন্ত্রণ, জনসমাগম সামলানো ও জননিরাপত্তা নিশ্চিত করতে তাঁরা পুলিশকে সহায়তা করেন।

তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায়পন্থী অংশের দাবি, ওই নারী মাদকাসক্ত। জেড-প্লাস নিরাপত্তা পাওয়া একজন ব্যক্তির বাসভবনের কাছে কীভাবে তিনি পৌঁছালেন, তা নিয়েও প্রশ্ন তুলেছে দলটি। এ ঘটনায় ষড়যন্ত্রের আশঙ্কাও প্রকাশ করেছে তারা।

দোলা সেনের অভিযোগপত্র প্রকাশ করে তৃণমূলের মুখপাত্র সাকেত গোখলে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লেখেন, এক মাদকাসক্ত নারী মমতার বাসভবনে পৌঁছে ছুরি দিয়ে তাকে হামলার চেষ্টা করেন। তিনবারের মুখ্যমন্ত্রী ও জেড-প্লাস নিরাপত্তাপ্রাপ্ত ব্যক্তির নিরাপত্তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। এ ঘটনার পেছনে বিজেপির ষড়যন্ত্র রয়েছে কি না, সে প্রশ্নও তোলেন গোখলে।


তবে কয়েক ঘণ্টা পর পুলিশ ওই নারীর পরিচয় ৩৮ বছর বয়সি অনসূয়া সাহা হিসেবে জানায়। পুলিশ ঘটনাটিকে ‘বাগ্‌বিতণ্ডা’ হিসেবে বর্ণনা করে জানায়, দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা তাঁকে আটক করেছেন। এ ঘটনায় তৃণমূলের সদস্যরা অভিযোগ দায়ের করেছেন। আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এর আগেও হামলার অভিযোগ

গত মে মাসে পশ্চিমবঙ্গের ক্ষমতা হারানোর পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূলের নেতাদের ওপর একাধিক হামলার অভিযোগ উঠেছে। রাজ্য ও জাতীয় পর্যায়ে দলটিতে বিভক্তিও দেখা দিয়েছে।

গত আগস্টে মমতা অভিযোগ করেছিলেন, কলকাতার শ্যামবাজার এলাকায় তার গাড়ি লক্ষ্য করে বড় পাথর ছোড়া হয়েছিল। এতে তার বুকে ব্যথা হয়, যা কয়েক দিন স্থায়ী ছিল।

এর আগে মে মাসে নির্বাচনের ফল ঘোষণার কয়েক দিন পর দক্ষিণ ২৪ পরগনায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে পাথর ও ডিম ছোড়ার অভিযোগ ওঠে। এ ছাড়া গত শনিবার বারুইপুর পূর্বের বিধায়ক বিভাস সরদারের গাড়িতেও হামলার ঘটনা ঘটে। সরদারের দাবি, একদল লোক তার গাড়ি ঘিরে ধরে হত্যার হুমকি দেয় এবং সামনের কাচে ইট ছোড়ে।

সময়ের আলো/জেডি 
  বিষয়:   মমতা বন্দ্যোপাধ্যায়  হামলা  অভিযোগ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: