টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট

গাজীপুর প্রতিনিধি

সারাদেশ

গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় রাষ্ট্রায়ত্ত ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাশেনসিয়াল ড্রাগস কোম্পানির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের মোট

2026-10-14T11:18:53+00:00
2026-10-14T12:23:34+00:00
 
  বুধবার, ১৪ অক্টোবর ২০২৬,
২৯ আশ্বিন ১৪৩৩
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
সারাদেশ
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ১১:১৮ এএম  আপডেট: ১৪.১০.২০২৬ ১২:২৩ পিএম
অ্যাশেনসিয়াল ড্রাগস কোম্পানির কারখানায় অগ্নিকাণ্ড। ছবি : সংগৃহীত
গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় রাষ্ট্রায়ত্ত ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাশেনসিয়াল ড্রাগস কোম্পানির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের মোট ১০টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।

বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টা ১৫ মিনিটে অগ্নিকাণ্ডের এই সংবাদ পায় ফায়ার সার্ভিস। খবর পাওয়ার মাত্র ১০ মিনিটের মধ্যে, অর্থাৎ সকাল ১০টা ২৫ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে একে একে আরও ইউনিট ঘটনাস্থলে যোগ দেয়।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান শিকদার জানান, সংশ্লিষ্ট ফায়ার স্টেশন থেকে কারখানাটির দূরত্ব প্রায় দুই কিলোমিটার। আগুন লাগার প্রকৃত কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ কিংবা এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শেষ হলে বিস্তারিত জানানো সম্ভব হবে।

সসয়ের আলো/জোই
  বিষয়:   টঙ্গী  ওষুধ কারখানা  আগুন  নিয়ন্ত্রণ  ফায়ার সার্ভিস  ইউনিট  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: