রাজধানীতে যৌথ বাহিনীর ব্লক রেইড, গ্রেফতার ৩৪৪

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজধানীর চার এলাকায় যৌথ বাহিনীর বিশেষ ব্লক রেইডে ৩৪৪ জনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ৯টা থেকে মোহাম্মদপুর,

2026-10-14T11:37:47+00:00
2026-10-14T11:42:53+00:00
 
  বুধবার, ১৪ অক্টোবর ২০২৬,
২৯ আশ্বিন ১৪৩৩
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
জাতীয়
রাজধানীতে যৌথ বাহিনীর ব্লক রেইড, গ্রেফতার ৩৪৪
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ১১:৩৭ এএম  আপডেট: ১৪.১০.২০২৬ ১১:৪২ এএম
গ্রেফতার। ছবি : প্রতীকী
রাজধানীর চার এলাকায় যৌথ বাহিনীর বিশেষ ব্লক রেইডে ৩৪৪ জনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ৯টা থেকে মোহাম্মদপুর, পল্লবী, আদাবর ও গেন্ডারিয়ায় শুরু হওয়া চার ঘণ্টার এ অভিযানে বিদেশি পিস্তল, সিঙ্গেল শুটার গান, দেশীয় অস্ত্র, গুলি ও বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়। 

পুলিশ, ডিবি, সোয়াত, এসআরবি, এপিবিএন ও ডগ স্কোয়াডসহ আইনশৃঙ্খলা বাহিনীর কয়েকশো সদস্য এতে অংশ নেন।


পুলিশ জানায়, গ্রেফতার হওয়া ৩৪৪ জনের মধ্যে পল্লবীতেই ২০২ জন, মোহাম্মদপুরে ৫৯ জন, আদাবরে ৪৫ এবং গেন্ডারিয়ায় ৩৮ জনকে আটক করা হয়। 

পুলিশ কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ জানান, মোহাম্মদপুর ও পল্লবীতে কিশোর গ্যাংয়ের কোনো অস্তিত্ব থাকবে না। এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারদের তথ্য প্রাথমিক যাচাই-বাছাই শেষে যাদের নামে সুনির্দিষ্ট মামলা রয়েছে, তাদের আদালতে পাঠানো হবে এবং অন্যদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়া হবে।

সময়ের আলো/মহু
  বিষয়:   যৌথ বাহিনী  ব্লক রেইড  গ্রেফতার  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: