পবিত্র কোরআন, হযরত মোহাম্মদ (সা :) ও সাহাবাদের নিয়ে কটূক্তি করায় ক্ষুব্ধ জনতার গণপিটুনিতে দেবহাটার এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত ওহিদুজ্জামান শামীম দেবহাটা উপজেলা সুবর্ণাবাদ গ্রামের সামছুর রহমানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত শামীম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ধর্ম সম্পর্কে এবং পবিত্র কোরআন, হযরত মোহাম্মদ (সা :) ও সাহাবাদের নিয়ে কটূক্তিমূলক পোস্ট দেন। এতে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। ক্ষুব্ধ জনতা মঙ্গলবার সন্ধ্যায় তাকে গণপিটুনি দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে সখিপুর হাসপাতালে ভর্তি কর। সেখানে তার অবস্থার অবনতি হলে রাতেই তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ও চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দেবহাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচএম শাহীন জানান, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা বর্গে পাঠানো হয়েছে।
সময়ের আলো/জোই