টঙ্গীতে আগুন : নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ

টঙ্গী সংবাদদাতা

সারাদেশ

গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড নামের একটি ওষুধ উৎপাদনকারী কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার

2026-10-14T13:40:19+00:00
2026-10-14T13:40:19+00:00
 
  বুধবার, ১৪ অক্টোবর ২০২৬,
২৯ আশ্বিন ১৪৩৩
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
সারাদেশ
টঙ্গীতে আগুন : নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ
টঙ্গী সংবাদদাতা
প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ১:৪০ পিএম 
সংগৃহীত ছবি
গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড নামের একটি ওষুধ উৎপাদনকারী কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট কাজ করছে। পাশাপাশি যোগ দিয়েছে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ।

বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের সদরদফতরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বিষয়টি নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুন নিয়ন্ত্রণে টঙ্গী ফায়ার স্টেশন থেকে তিনটি, উত্তরা ফায়ার স্টেশন থেকে তিনটি, গাজীপুর চৌরাস্তা মডার্ন থেকে চারটি, কুর্মিটোলা ফায়ার স্টেশন থেকে চারটি, রাজেন্দ্রপুর ফায়ার স্টেশন থেকে দুটি এবং পূর্বাচল ফায়ার স্টেশন থেকে তিনটি ইউনিট পাঠানো হয়েছে। এ ছাড়া মিরপুর থেকে একটি হ্যাজম্যাট টেন্ডার আগুন নিয়ন্ত্রণের কাজে যুক্ত হয়েছে।

সব মিলিয়ে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট কাজ করছে।

সময়ের আলো/জেডআই
  বিষয়:   টঙ্গীতে আগুন  আগুন  টঙ্গী  গাজীপুর 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: