দুর্গাপুরে নৌকা ডুবিতে একজনের মৃত্যু

নেত্রকোণা প্রতিনিধি

সারাদেশ

নেত্রকোণা জেলার দুর্গাপুর উপজেলার সোমেশ্বরী নদীতে নৌকা ডুবে এমদাদুল হক (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) বেলা

2026-10-14T15:49:55+00:00
2026-10-14T15:49:55+00:00
 
  বুধবার, ১৪ অক্টোবর ২০২৬,
২৯ আশ্বিন ১৪৩৩
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
সারাদেশ
দুর্গাপুরে নৌকা ডুবিতে একজনের মৃত্যু
নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ৩:৪৯ পিএম 
দুর্গাপুরে নৌকা ডুবিতে একজনের মৃত্যু। ছবি : সংগৃহীত
নেত্রকোণা জেলার দুর্গাপুর উপজেলার সোমেশ্বরী নদীতে নৌকা ডুবে এমদাদুল হক (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) বেলা ১১টার দিকে পৌর শহরের বিরিশিরি ঘাট এলাকায় নদীর তলদেশ থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নিহত এমদাদুল হক দুর্গাপুর উপজেলার বিরিশিরি ইউনিয়নের চৈতাটি গ্রামের মৃত ইসমত আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার ফজরের আজানের পর মা রোকেয়া খাতুনকে সঙ্গে নিয়ে একটি ছোট নৌকায় করে সোমেশ্বরী নদী থেকে বালু সংগ্রহের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন এমদাদুল। পথে বিরিশিরি ঘাট এলাকায় নদীতে থাকা একটি বাঁশের খুঁটির সঙ্গে নৌকাটির ধাক্কা লাগে। এতে নৌকাটি ডুবে যায়। এ সময় এমদাদুলের মা রোকেয়া খাতুন সাঁতরে নদীর পাড়ে উঠতে সক্ষম হলেও ছেলে এমদাদুল পানিতে তলিয়ে যান।


ঘটনার খবর পেয়ে দুর্গাপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। পরে ময়মনসিংহ থেকে ডুবুরি দল এসে অভিযানে যোগ দেয়। প্রায় ৩০ মিনিটের চেষ্টায় নদীর তলদেশ থেকে এমদাদুলের মরদেহ উদ্ধার করা হয়। 

দুর্গাপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. মজিবুর রহমান জানান, নদীর তলদেশ থেকে মরদেহ উদ্ধার করে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, নৌকাটিতে মা ও ছেলে দুজনই ছিলেন। মায়ের সামনেই ছেলে পানিতে তলিয়ে যান। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সময়ের আলো/জোই
  বিষয়:   নেত্রকোণা  দুর্গাপুর  নৌকা ডুবি  মৃত্যু  মা  ছেলে  সোমেশ্বরী নদী  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: