হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার সময় অজ্ঞাত একটি বস্তুর আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে ৫০ হাজার টন ওজনের একটি কনটেইনারবাহী জাহাজ। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।
বুধবার (১৪ অক্টোবর) যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য পরিচালনা সংস্থা ইউকেএমটিও এ তথ্য জানিয়েছে।
সংস্থাটি জানায়, গত ১৩ অক্টোবর স্থানীয় সময় বিকেল ৪টা ৪০ মিনিটে এ ঘটনা ঘটে। তবে কী ধরনের বস্তুর দ্বারা জাহাজটি আঘাতপ্রাপ্ত হয়েছে, তা এখনো জানা যায়নি।
এ ঘটনায় তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পাশাপাশি, হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজগুলোকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে ইউকেএমটিও। কোনো সন্দেহজনক তৎপরতা চোখে পড়লে তা দ্রুত কর্তৃপক্ষকে জানানোর আহ্বানও জানিয়েছে সংস্থাটি।
সময়ের আলো/ইউএমএইচ