বাবা হওয়ার ইচ্ছা প্রকাশ করলেন সালমান খান

আনন্দ সময় ডেস্ক

আনন্দ সময়

বলিউডের অসংখ্য বিয়ের গানে মিশে আছে তার মুখ। কখনো প্রেমিক, কখনো বিয়ের আনন্দে মেতে ওঠা নায়ক—পর্দায় ভালোবাসার নানা গল্পে দর্শকের

2026-10-14T18:02:20+00:00
2026-10-14T18:02:20+00:00
 
  বুধবার, ১৪ অক্টোবর ২০২৬,
২৯ আশ্বিন ১৪৩৩
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
আনন্দ সময়
বাবা হওয়ার ইচ্ছা প্রকাশ করলেন সালমান খান
আনন্দ সময় ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ৬:০২ পিএম 
সালমান খান। ছবি : সংগৃহীত
বলিউডের অসংখ্য বিয়ের গানে মিশে আছে তার মুখ। কখনো প্রেমিক, কখনো বিয়ের আনন্দে মেতে ওঠা নায়ক—পর্দায় ভালোবাসার নানা গল্পে দর্শকের মন জয় করেছেন সালমান খান। তার গানে নেচেছেন অসংখ্য বর-কনে, আনন্দে মেতেছে হাজারো পরিবার। অথচ বাস্তব জীবনে ৬০ বছর বয়সেও অবিবাহিত রয়ে গেছেন বলিউডের এই সুপারস্টার।

সম্প্রতি করণ জোহরের জনপ্রিয় অনুষ্ঠান ‘কফি উইথ করণ’-এর নবম সিজনে নিজের ব্যক্তিগত জীবন ও বাবা হওয়ার ইচ্ছা নিয়ে কথা বলেছেন সালমান—এমন খবর প্রকাশিত হয়েছে। নিজের সন্তান না থাকার অভাব অনুভব করেন কি না, এমন প্রশ্নের জবাবে সন্তান চাওয়ার আকাঙ্ক্ষার কথা জানিয়েছেন তিনি বলে দাবি করা হচ্ছে।

এদিকে অনুষ্ঠানের প্রচার ঝলকেও সালমানকে ঘিরে তৈরি হয়েছে আগ্রহ। করণের সঙ্গে কথোপকথনে উঠে এসেছে হাসি-ঠাট্টা, পুরোনো স্মৃতি ও ব্যক্তিগত জীবনের নানা প্রসঙ্গ। সালমান এখনো অবিবাহিত কি না, এমন প্রশ্নে মজার ছলে তার জবাব, ‘সংযত হও ভাই, সংযত হও।’


কথোপকথনে সালমানের জীবনদর্শনের পরিবর্তনের বিষয়টিও উঠে এসেছে। করণ জানান, আগের তুলনায় অভিনেতা এখন অনেক বেশি শান্ত ও সংযত। জবাবে সালমান বলেন, এত দিন অন্যদের যে পরামর্শ দিয়ে এসেছেন, এবার নিজের সেই পরামর্শ মেনে চলার সময় এসেছে।

পর্দায় বারবার ভালোবাসার গল্পকে পূর্ণতা দিলেও ব্যক্তিগত জীবনে সালমানের বিয়ে নিয়ে কৌতূহল দীর্ঘদিনের। আর বাবা হওয়ার ইচ্ছা নিয়ে তার এমন বক্তব্যের খবর নতুন করে আলোচনায় এনেছে অভিনেতার ব্যক্তিগত জীবনকে।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   বাবা  সালমান খান  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: