জিএম কাদেরের বাড়িতে হামলা : গাইবান্ধায় জাতীয় পার্টির বিক্ষোভ

গাইবান্ধা প্রতিনিধি

সারাদেশ

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বাড়িতে হামলার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে দলটির জেলা শাখা। বুধবার (১৪ অক্টোবর)

2026-10-14T18:09:26+00:00
2026-10-14T18:09:26+00:00
 
  বুধবার, ১৪ অক্টোবর ২০২৬,
২৯ আশ্বিন ১৪৩৩
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
সারাদেশ
জিএম কাদেরের বাড়িতে হামলা : গাইবান্ধায় জাতীয় পার্টির বিক্ষোভ
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ৬:০৯ পিএম 
জিএম কাদেরের বাড়িতে হামলা : গাইবান্ধায় জাতীয় পার্টির বিক্ষোভ। ছবি : সময়ের আলো
জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বাড়িতে হামলার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে দলটির জেলা শাখা। বুধবার (১৪ অক্টোবর) বিকেলে শহরের কাঠপট্টিতে দলের জেলা কার্যালয় থেকে মিছিলটি বের হয়। পরে তা শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে আবার কার্যালয়ের সামনে এসে সমাবেশে পরিণত হয়।

মিছিলে অংশ নেন জাতীয় পার্টির কেন্দ্রীয় সিনিয়র প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সংসদ সদস্য আব্দুর রশীদ সরকার, জেলা শাখার সভাপতি সরোয়ার হোসেন শাহীনসহ বিপুলসংখ্যক নেতা-কর্মী। মিছিলে অংশগ্রহণকারীরা হামলার নিন্দা জানান এবং জড়িত ব্যক্তিদের অবিলম্বে গ্রেপ্তার ও বিচারের দাবিতে স্লোগান দেন।

সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্যে সরোয়ার হোসেন শাহীন হামলার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, ষড়যন্ত্র ও হামলার মাধ্যমে মানুষের মন থেকে জাতীয় পার্টিকে মুছে ফেলা যাবে না। তাঁর দাবি, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা জাতীয় পার্টির আমলেই শুরু হয়েছিল।

হামলাকারীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানিয়ে তিনি বলেন, তা না হলে দল বৃহত্তর আন্দোলনে যাবে।

উল্লেখ্য, গত সোমবার (১২ অক্টোবর) সকালে রাজধানীর উত্তরায় জিএম কাদেরের বাড়িতে হামলার ঘটনা ঘটে।

সময়ের আলো/আতা
  বিষয়:   জিএম কাদের  বাড়ি  হামলা  গাইবান্ধা  জাতীয় পার্টি  বিক্ষোভ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: