পূজার বিনোদনে হাসির খোরাক ‘কাজের মেয়ে কারিশমা’

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রচারিত হতে যাচ্ছে বিশেষ নাটক ‘কাজের মেয়ে কারিশমা’। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুর ২টায় ইউটিউব চ্যানেল ‘সিনেপ্লাস’-এ নাটকটি

2026-10-14T19:07:24+00:00
2026-10-14T19:07:24+00:00
 
  বুধবার, ১৪ অক্টোবর ২০২৬,
২৯ আশ্বিন ১৪৩৩
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
আনন্দ সময়
পূজার বিনোদনে হাসির খোরাক ‘কাজের মেয়ে কারিশমা’
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ৭:০৭ পিএম 
পূজার বিনোদনে হাসির খোরাক ‘কাজের মেয়ে কারিশমা’। ছবি : সময়ের আলো
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রচারিত হতে যাচ্ছে বিশেষ নাটক ‘কাজের মেয়ে কারিশমা’। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুর ২টায় ইউটিউব চ্যানেল ‘সিনেপ্লাস’-এ নাটকটি মুক্তি পাবে।

ফরিদ উদ্দিন মোহাম্মদের রচনা ও পরিচালনায় রোমান্টিক-কমেডি ঘরানার এই নাটকে নাম ভূমিকায় অভিনয় করেছেন শায়লা সাথি। তাঁর বিপরীতে দেখা যাবে তরুণ অভিনেতা আবিদ বিন পারভেজ প্রান্তকে। নাটকটিতে আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন পারভেজ সুমন, শামীম মোল্লা, সায়কা আহমেদ, সাবরিনা জারিন মিতুসহ অনেকেই।

নাটকটি প্রসঙ্গে নির্মাতা ফরিদ উদ্দিন মোহাম্মদ বলেন, রোমান্টিক-কমেডি ঘরানায় এটিই আমার প্রথম লেখা ও নির্মাণ। এর আগে আমার কাজগুলো সাধারণত জীবনবোধ, সাহিত্য ও কবিতাভিত্তিক ছিল, তবে এবারের কাজটা একেবারেই বিপরীত। কাজটি করতে গিয়ে আমরা ভীষণ আনন্দ পেয়েছি এবং শিল্পীরাও অসাধারণ অভিনয় করেছেন। আশা করি, দর্শক নাটকটি খুব উপভোগ করবেন।

‘কারিশমা’ চরিত্রটি নিয়ে অভিনেত্রী শায়লা সাথি বলেন, চরিত্রটি একেবারেই ভিন্নমাত্রার। একটি বিশেষ উদ্দেশ্যে খুব আধুনিক এক মেয়ে কাজের মেয়ে সেজে ওই বাসায় আসে। পুরো গল্পটি হাস্যরসের মধ্য দিয়ে এগিয়ে যায়। শুটিংয়ের পুরো সময়জুড়ে আমরা পুরো টিম দারুণ মজা করেছি। আশা করি, দর্শকরা এবার একদম ব্যতিক্রমী ও নির্ভেজাল বিনোদন পাবেন।

নাটকের অপর প্রধান চরিত্র রূপায়নকারী অভিনেতা আবিদ বিন পারভেজ প্রান্ত বলেন, অনেক দিন পর দারুণ ও ভিন্নধর্মী একটি স্ক্রিপ্টে কাজ করলাম। নির্মাতা আমাদের দারুণ সাপোর্ট দিয়েছেন এবং তাঁর সাথে কাজের অভিজ্ঞতাও খুব সুন্দর। দর্শকের জন্য এটি একটি পরিপূর্ণ ও উপভোগ্য প্রযোজনা হবে।

উৎসবের আবহকে আরও রঙিন ও আনন্দময় করে তুলতে ‘কাজের মেয়ে কারিশমা’ নাটকটি দর্শকহৃদয়ে এক চিলতে হাসির খোরাক যোগাবে বলে আশা প্রকাশ করছে পুরো নাট্যদল। সামাজিক প্রেক্ষাপটের ভেতরে লুকিয়ে থাকা চমৎকার এই হাস্যরসাত্মক গল্পটি দর্শকদের হৃদয় ছুঁয়ে যাবে— এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।

সময়ের আলো/আতা
  বিষয়:   পূজা  বিনোদন  হাসির খোরাক  কাজের মেয়ে কারিশমা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: