সার্ক পুনরুজ্জীবিত করতে নেপালের সহযোগিতা চান স্থানীয় সরকারমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) পুনরুজ্জীবিত করতে নেপালের সহযোগিতা চেয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন

2026-10-14T20:32:03+00:00
2026-10-14T20:32:03+00:00
 
  বুধবার, ১৪ অক্টোবর ২০২৬,
২৯ আশ্বিন ১৪৩৩
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
জাতীয়
সার্ক পুনরুজ্জীবিত করতে নেপালের সহযোগিতা চান স্থানীয় সরকারমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ৮:৩২ পিএম 
ছবি : সংগৃহীত
দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) পুনরুজ্জীবিত করতে নেপালের সহযোগিতা চেয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান। একই সঙ্গে বাংলাদেশ ও নেপালের মধ্যে দ্বিপক্ষীয় ও আঞ্চলিক বাণিজ্য বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

বুধবার (১৪ অক্টোবর) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রীর কার্যালয়ে নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী সৌজন্য সাক্ষাৎ করতে গেলে এসব বিষয়ে আলোচনা হয়। এ সময় দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক, শিক্ষা, বাণিজ্য ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তাঁরা।

সাক্ষাৎকালে নেপালের রাষ্ট্রদূত বলেন, রাজনৈতিক, সাংস্কৃতিক, প্রাকৃতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে বাংলাদেশ ও নেপালের মধ্যে অনেক মিল রয়েছে। দুই দেশের সামগ্রিক পরিস্থিতিতেও বেশ কিছু সাদৃশ্য রয়েছে। তিনি জানান, বর্তমানে বাংলাদেশে আড়াই হাজারের বেশি নেপালি শিক্ষার্থী চিকিৎসাবিদ্যায় পড়াশোনা করছেন। শিক্ষা খাতে সহযোগিতার সুযোগ আরও সম্প্রসারণ করা সম্ভব বলেও উল্লেখ করেন তিনি।

নেপালে সম্প্রতি সংঘটিত ভয়াবহ বন্যার ক্ষয়ক্ষতির বিষয়টি তুলে ধরে রাষ্ট্রদূত জানান, বন্যাদুর্গত এলাকাগুলোর পুনর্নির্মাণে প্রায় ৫০০ কোটি মার্কিন ডলার প্রয়োজন। এ ক্ষেত্রে তিনি বাংলাদেশের সার্বিক সহযোগিতা কামনা করেন।

জবাবে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, নেপাল বাংলাদেশের বিশ্বস্ত ও পরীক্ষিত বন্ধু। বাংলাদেশ সব সময় নেপালের পাশে রয়েছে এবং প্রয়োজনে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা করবে।


আঞ্চলিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরে মন্ত্রী সার্ককে পুনরায় সক্রিয় ও পুনরুজ্জীবিত করতে নেপালের সহযোগিতা চান। তিনি বলেন, বাণিজ্য ও জলবায়ু পরিবর্তনের মতো গুরুত্বপূর্ণ বৈশ্বিক ইস্যুতে দক্ষিণ এশিয়ার দেশগুলো এককভাবে অবস্থান না নিয়ে সম্মিলিতভাবে কথা বললে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন আরও কার্যকর ও ফলপ্রসূ হবে।

বাংলাদেশ ও নেপালের মধ্যে বাণিজ্য বৃদ্ধির ওপর গুরুত্ব দিয়ে মন্ত্রী বলেন, দ্বিপক্ষীয় ও আঞ্চলিক চুক্তির মাধ্যমে দুই দেশের বাণিজ্য সম্প্রসারণ করা প্রয়োজন। আঞ্চলিক বাণিজ্য বাড়লে প্রতিবেশী দেশগুলো তুলনামূলক সুবিধা পাবে, পরিবহন ব্যয় কমবে এবং পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করা সহজ হবে। এর ফলে সাধারণ মানুষের প্রকৃত আয় বাড়ার পাশাপাশি জীবনযাত্রার মানও উন্নত হবে।

তিনি আরও বলেন, দ্বিপক্ষীয় ও আঞ্চলিক পর্যায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করলে দেশীয় শিল্প ও অর্থনীতির সুরক্ষা নিশ্চিত করা সহজ হবে।

সাক্ষাৎকালে উভয় পক্ষ বাংলাদেশ ও নেপালের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় ও বহুমুখী করার অঙ্গীকার ব্যক্ত করেন।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   সার্ক  নেপাল  স্থানীয় সরকারমন্ত্রী  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: