মিছিলের প্রস্তুতিকালে পুলিশ হেফাজতে জাপা নেতা

বরিশাল ব্যুরো

সারাদেশ

ঢাকায় চেয়ারম্যান জিএম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে বরিশালে জাতীয় পার্টির বিক্ষোভ মিছিল পণ্ড করে দিয়েছে পুলিশ। এসময় জাতীয় পার্টির প্রেসিডিয়াম

2026-10-14T20:49:02+00:00
2026-10-14T20:49:02+00:00
 
  বুধবার, ১৪ অক্টোবর ২০২৬,
২৯ আশ্বিন ১৪৩৩
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
সারাদেশ
মিছিলের প্রস্তুতিকালে পুলিশ হেফাজতে জাপা নেতা
বরিশাল ব্যুরো
প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ৮:৪৯ পিএম 
পুলিশ হেফাজতে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল।। ছবি : সংগৃহীত
ঢাকায় চেয়ারম্যান জিএম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে বরিশালে জাতীয় পার্টির বিক্ষোভ মিছিল পণ্ড করে দিয়েছে পুলিশ। এসময় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও বরিশাল মহানগরের আহ্বায়ক অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুলকে হেফাজতে নেয়া হয়।

বুধবার (১৪ অক্টোবর) বিকেলে নগরীর লঞ্চঘাট এলাকায় একটি রেস্টুরেন্ট থেকে জাতীয় পার্টির এই জ্যেষ্ঠ নেতাকে হেফাজতে নেয়া হয় বলে জানিয়েছেন কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, পুলিশের নির্দেশ উপেক্ষা করে নগরীতে বিক্ষোভ করে জাতীয় পার্টি। এ কারণে জাতীয় পার্টির নেতা মহসিন উল ইসলাম হাবুলকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তবে তার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

জাতীয় পার্টির নেতাকর্মীরা জানিয়েছেন, জাপা চেয়ারম্যানের বাসভবনে হামলার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার নগরীতে শান্তিপূর্ণ প্রতিবাদ ও বিক্ষোভ মিছিলের আয়োজন করে মহানগর শাখা। এজন্য মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুলের নেতৃত্বে নেতাকর্মীরা জেলা পরিষদ চত্বরে জড়ো হয়। পুলিশ গিয়ে তাদের মিছিল করতে নিষেধ করে সেখান থেকে বের করে দেয়।

পরে নেতাকর্মীরা নগরীর লঞ্চঘাট এলাকার একটি রেস্টুরেন্টে আবারও জড়ো হয়। তখন বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. বেল্লাল হোসাইনের পুলিশের একটি টিম সেখান থেকে অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুলকে হেফাজতে নেয়।

হেফাজতে নেয়ার সময় অধ্যাপক হাবুল বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যানের উত্তরার বাসভবনে হামলার প্রতিবাদে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করার জন্য জড়ো হয়েছিলাম। জাতীয় পার্টি নিবন্ধিত দল। এ দল রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলো, দেশের বিরোধী দলও ছিলো। গণতান্ত্রিক দেশে মিছিল করতে দেয়নি।

সময়ের আলো/আতা
  বিষয়:   মিছিল  প্রস্তুতি  পুলিশ  হেফাজত  জাপা নেতা  সময়ের আলো  রাজনীতি 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: