গফরগাঁওয়ে শর্টসার্কিট থেকে আগুন, নিঃস্ব ৬ পরিবার

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি

সারাদেশ

ময়মনসিংহের গফরগাঁও পৌর এলাকার ৬ নম্বর ওয়ার্ডের একটি আধাপাকা বাড়িতে অগ্নিকাণ্ডে ৮টি কক্ষ পুড়ে গেছে। আগুনে ৮টি কক্ষই ভস্মীভূত হয়ে

2026-10-14T21:03:50+00:00
2026-10-14T21:03:50+00:00
 
  বুধবার, ১৪ অক্টোবর ২০২৬,
২৯ আশ্বিন ১৪৩৩
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
সারাদেশ
গফরগাঁওয়ে শর্টসার্কিট থেকে আগুন, নিঃস্ব ৬ পরিবার
গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ৯:০৩ পিএম 
গফরগাঁওয়ে শর্টসার্কিট থেকে বসতবাড়িতে আগুন। ছবি : সময়ের আলো
ময়মনসিংহের গফরগাঁও পৌর এলাকার ৬ নম্বর ওয়ার্ডের একটি আধাপাকা বাড়িতে অগ্নিকাণ্ডে ৮টি কক্ষ পুড়ে গেছে। আগুনে ৮টি কক্ষই ভস্মীভূত হয়ে গেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। 

বুধবার (১৪ অক্টোবর) সকাল ৭টার দিকে পৌর শহরের ৬ নং ওয়ার্ডের ষোলহাসিয়া গ্রামের সোহাগ মিয়ার মালিকানাধীন 'মফিজ ভিলা' নামের আধাপাকা বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ভুক্তভোগী ৬ পরিবারের দাবি এই ঘটনায় তারা নিঃস্ব হয়ে গেছেন।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকালে হঠাৎ বাড়িটিতে আগুন দেখতে পেয়ে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে গফরগাঁও ফায়ার স্টেশনের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে। তবে তার আগেই বাড়ির ৮টি কক্ষ এবং ভেতরে থাকা আসবাবপত্র, নগদ টাকা সহ সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

বাড়ির মালিক সোহাগ মিয়া জানান, বাড়িটিতে ৬টি স্বল্প আয়ের পরিবার ভাড়া থাকতো।

ভাড়াটিয়া রজব আলী ও আমিরুল জানান, আগুনে তাদের টিভি, ফ্রিজসহ সংসারের সব প্রয়োজনীয় জিনিসপত্র পুড়ে গেছে।

ক্ষতিগ্রস্ত রজব আলী ও রমিজা দম্পতি জানান, মঙ্গলবার স্থানীয় একটি এনজিও থেকে ৭০ হাজার টাকা ঋণ তুলে ঘরে রেখেছিলাম। সেই টাকাসহ আমাদের প্রায় ২ লাখ টাকার মালামাল পুড়ে শেষ হয়ে গেছে।

এছাড়া, রায়হান ও শামসুন নাহার দম্পতির ১ লাখ টাকা এবং শিল্পী ও আমিরুল দম্পতির ৬০ হাজার টাকাসহ ৬ পরিবারের প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।

এ বিষয়ে গফরগাঁও ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেলোয়ার হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত। আমরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুনে ৮টি কক্ষ ভস্মীভূত হয়ে যায়।

সময়ের আলো/আতা
  বিষয়:   ময়মনসিংহ  গফরগাঁও  পৌর এলাকা  ওয়ার্ড  অগ্নিকাণ্ড  আগুন  ফায়ার সার্ভিস  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: