পীরগঞ্জে ধর্ষণচেষ্টার অভিযোগে গণপিটুনি

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি

সারাদেশ

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় এক গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে শাহজাহান আলী (৩৬) নামে এক ব্যক্তিকে আটক করে গণপিটুনি দিয়েছে এলাকাবাসী। এ সময়

2026-10-14T22:18:05+00:00
2026-10-14T22:18:05+00:00
 
  বুধবার, ১৪ অক্টোবর ২০২৬,
২৯ আশ্বিন ১৪৩৩
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
সারাদেশ
পীরগঞ্জে ধর্ষণচেষ্টার অভিযোগে গণপিটুনি
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ১০:১৮ পিএম 
পীরগঞ্জ থানা। ছবি : সময়ের আলো
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় এক গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে শাহজাহান আলী (৩৬) নামে এক ব্যক্তিকে আটক করে গণপিটুনি দিয়েছে এলাকাবাসী। এ সময় তার একটি হাত ভেঙে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে পীরগঞ্জ উপজেলার এক অটোচালক জীবিকার তাগিদে গাড়ি নিয়ে বাইরে বের হন। ওই সময় তার স্ত্রী (২৬) নিজ শয়নঘরে ঘুমিয়ে ছিলেন। সকাল সাড়ে ৯টার দিকে একই এলাকার আব্দুর রহমানের ছেলে শাহজাহান আলী (৩৬) চুপিসারে ওই গৃহবধূর ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টা চালায় এবং মারধর করে। 

গৃহবধূর চিৎকার দিলে স্থানীয় লোকজন ছুটে আসে এবং ধর্ষক শাহজাহানকে গণপিটুনি দেয়। এতে তার একটি হাত ভেঙে যায় বলেও জানা গেছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে ওই ব্যক্তিকে হেফাজতে নেয় এবং চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় যৌন পীড়নের অভিযোগে থানায় অভিযোগ দেওয়া হয়েছে। এ রিপোর্ট লেখা অবধি থানায় মামলা হয়নি।

পীরগঞ্জ থানার ওসি ইকবাল হোসেন জানান, এই ঘটনায় ভিকটিমের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।

সময়ের আলো/আতা
  বিষয়:   ঠাকুরগাঁওয়  পীরগঞ্জ  উপজেলা  গৃহবধূ  ধর্ষণচেষ্টা  অভিযোগ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: