জীবন্ত পাখি ছিঁড়ে কাঁচা মাংস খেয়ে গ্রেফতার

জামালপুর প্রতিনিধি

সারাদেশ

জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলায় মাত্র ৫০০ টাকা বাজি ধরে জীবন্ত শালিক পাখি ছিঁড়ে কাঁচা মাংস খাওয়ার অভিযোগে মো. সাদুল্লাহ (৪৫)

2026-10-14T22:35:53+00:00
2026-10-14T22:35:53+00:00
 
  বুধবার, ১৪ অক্টোবর ২০২৬,
২৯ আশ্বিন ১৪৩৩
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
সারাদেশ
জীবন্ত পাখি ছিঁড়ে কাঁচা মাংস খেয়ে গ্রেফতার
জামালপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ১০:৩৫ পিএম 
কাঁচা মাংস খাওয়ার অভিযোগে মো. সাদুল্লাহ গ্রেফতার। ছবি : সংগৃহীত
জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলায় মাত্র ৫০০ টাকা বাজি ধরে জীবন্ত শালিক পাখি ছিঁড়ে কাঁচা মাংস খাওয়ার অভিযোগে মো. সাদুল্লাহ (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৪ অক্টোবর) দুপুরে উপজেলার কোয়ালীকান্দি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার চরপাকেরদহ ইউনিয়নের কোয়ালীকান্দি বাজারে এক ব্যক্তির সঙ্গে ৫০০ টাকার বাজি ধরেন সাদুল্লাহ। বাজি জিততে তিনি একটি শালিক পাখি ধরে জবাই না করে জীবন্ত অবস্থায় টেনে ছিঁড়ে কাঁচা মাংস খান। এ সময় উপস্থিত কেউ ঘটনাটি ভিডিও করেন। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় সমালোচনা।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মাদারগঞ্জ থানার ওসি স্নেহাশীষ রায়। তিনি বলেন, জীবন্ত পাখি ছিঁড়ে কাঁচা মাংস খাওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অভিযান চালিয়ে সাদুল্লাহকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলেও জানান ওসি।

সময়ের আলো/আতা
  বিষয়:   জামালপুর  জেলা  মাদারগঞ্জ  উপজেলা  জীবন্ত শালিক  পাখি  কাঁচা মাংস  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: