৩ দিনেও মেলেনি লামায় নিখোঁজ তিন কিশোরী সন্ধান

সারাদেশ

বিদ্যালয় থেকে নিবন্ধন কার্ড (রেজিস্ট্রেশন কার্ড) আনতে গিয়ে বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়ন থেকে নিখোঁজ হওয়া তিন কিশোরীর তিন দিনেও

2026-10-14T23:09:11+00:00
2026-10-14T23:09:11+00:00
 
  বুধবার, ১৪ অক্টোবর ২০২৬,
২৯ আশ্বিন ১৪৩৩
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
সারাদেশ
৩ দিনেও মেলেনি লামায় নিখোঁজ তিন কিশোরী সন্ধান
প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ১১:০৯ পিএম 
৩ দিনেও মেলেনি লামায় নিখোঁজ তিন কিশোরী সন্ধান। ছবি : সংগৃহীত
বিদ্যালয় থেকে নিবন্ধন কার্ড (রেজিস্ট্রেশন কার্ড) আনতে গিয়ে বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়ন থেকে নিখোঁজ হওয়া তিন কিশোরীর তিন দিনেও কোনো সন্ধান মেলেনি। নিখোঁজ তিন কিশোরীর চকরিয়ায় যাওয়ার তথ্য পাওয়ার কথা জানিয়েছে পুলিশ। তবে এখনো তাদের অবস্থান নিশ্চিত করা সম্ভব হয়নি। তাদের সন্ধানে পুলিশ অনুসন্ধান চালাচ্ছে।

নিখোঁজ তিন কিশোরী হলো বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছা-বধুরঝিরি এলাকার আবুল হাশেমের মেয়ে তানিয়া সুলতানা (১৩), শহিদুল ইসলামের মেয়ে রেশমি আক্তার (১৭) এবং বেলাল উদ্দিনের মেয়ে হালিমাতুচ্ছ সাদিয়া। তাদের মধ্যে তানিয়া সুলতানা ইয়াংছা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। অন্য দুই কিশোরীর শ্রেণি সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, রোববার সার্টিফিকেট নেওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় রেশমি আক্তার। পরে তার সঙ্গে অন্য দুই কিশোরীও বাড়ি থেকে বের হয়। এরপর থেকে তাদের আর কোনো খোঁজ পাওয়া যায়নি। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্বজনেরা।

পুলিশ সূত্রে জানা গেছে, তিন কিশোরীর নিখোঁজের ঘটনায় তাদের পরিবারের সদস্যরা লামা থানায় মঙ্গলবার সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডির পর পুলিশ তাদের সন্ধানে কাজ শুরু করেছে। নিখোঁজ কিশোরীদের চকরিয়ায় যাওয়ার তথ্য পাওয়া গেলেও তারা সেখানে ঠিক কোথায় অবস্থান করছে, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কাইছার হামিদ জানান, নিখোঁজ তিন শিক্ষার্থীর অভিভাবকেরা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। তাদের নিখোঁজের কারণ উদ্‌ঘাটন ও সন্ধান পেতে পুলিশ কাজ করছে।

এ ঘটনায় এখনো তিন কিশোরীর অবস্থান নিশ্চিত না হওয়ায় পরিবার ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে উৎকণ্ঠা কাটেনি। তাদের সন্ধানে পুলিশের অনুসন্ধান অব্যাহত রয়েছে। 

সময়ের আলো/আতা
  বিষয়:   বিদ্যালয়  নিবন্ধন কার্ড  রেজিস্ট্রেশন কার্ড  বান্দরবান  লামা  ফাঁসিয়াখালী  নিখোঁজ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: