দেশে শীতের আগমন কবে, জানাল আবহাওয়া অধিদফতর

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

দেশের উত্তরাঞ্চলে ইতোমধ্যে শীতের আগমনী বার্তা অনুভূত হতে শুরু করেছে। তবে, সারা দেশে শীতের আমেজ ছড়াতে অপেক্ষা করতে হবে নভেম্বরের

2026-10-15T13:26:10+00:00
2026-10-15T13:26:56+00:00
 
  বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬,
৩০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
জাতীয়
দেশে শীতের আগমন কবে, জানাল আবহাওয়া অধিদফতর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ১:২৬ পিএম  আপডেট: ১৫.১০.২০২৬ ১:২৬ পিএম
কুয়াশায় ঢাকা মাঠ। ছবি : সংগৃহীত
দেশের উত্তরাঞ্চলে ইতোমধ্যে শীতের আগমনী বার্তা অনুভূত হতে শুরু করেছে। তবে, সারা দেশে শীতের আমেজ ছড়াতে অপেক্ষা করতে হবে নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, ডিসেম্বরে শীতের প্রকোপ বাড়বে এবং জানুয়ারিতে তীব্রতা সবচেয়ে বেশি থাকতে পারে।

আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক এসব তথ্য জানিয়েছেন।


তিনি জানান, এবার শীতের প্রভাব দীর্ঘায়িত হতে পারে এবং আগামী ফেব্রুয়ারি পর্যন্ত শীতের প্রভাব থাকতে পারে। এ সময় রাজধানীর তাপমাত্রা নেমে আসতে পারে ১১ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসে।

এই আবহাওয়াবিদের মতে, নভেম্বরের প্রথম সপ্তাহেই দেশের উত্তর-পূর্ব ও উত্তর-পশ্চিমাঞ্চলে শীতের আগমন ঘটতে পারে। তবে, তৃতীয় সপ্তাহ থেকে দেশের অধিকাংশ এলাকায় শীতের আমেজ অনুভূত হওয়ার সম্ভাবনা রয়েছে। ডিসেম্বর থেকে শীতের প্রকোপ বাড়বে, জানুয়ারিতে তীব্রতা থাকবে সবচেয়ে বেশি। ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ের পর দিনের তাপমাত্রা আবার বাড়তে শুরু করতে পারে বলেও জানান তিনি।

সময়ের আলো/মহু
  বিষয়:   আবহাওয়া  শীত  পূর্বাভাস  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: