হবিগঞ্জ কারাগারে আসামির মৃত্যু, শরীরে আঘাতের চিহ্নর দাবি স্বজনদের

হবিগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

হবিগঞ্জ জেলা কারাগারে এনামুল হাসান (৩৫) নামের এক মাদক মামলার বন্দির রহস্যজনক মৃত্যু হয়েছে। কারাগার কর্তৃপক্ষ এটিকে ‘হৃদরোগে আক্রান্ত হয়ে

2026-10-15T17:03:00+00:00
2026-10-15T17:03:00+00:00
 
  বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬,
৩০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
সারাদেশ
হবিগঞ্জ কারাগারে আসামির মৃত্যু, শরীরে আঘাতের চিহ্নর দাবি স্বজনদের
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ৫:০৩ পিএম 
কারাগারে আসামির মৃত্যু শরীরে আঘাতের চিহ্নর দাবি স্বজনদের। ছবি : সময়ের আলো
হবিগঞ্জ জেলা কারাগারে এনামুল হাসান (৩৫) নামের এক মাদক মামলার বন্দির রহস্যজনক মৃত্যু হয়েছে। কারাগার কর্তৃপক্ষ এটিকে ‘হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু’ দাবি করলেও নিহতের স্বজনদের অভিযোগ, তার শরীরে বিভিন্ন আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় ন্যায়বিচার ও সুষ্ঠু তদন্ত দাবি করেছেন পরিবারের সদস্যরা।

মৃত এনামুল হাসান চুনারুঘাট উপজেলার আমতলী এলাকার মৃত আব্দুর রফিকের ছেলে। পেশায় তিনি একটি ওষুধ কোম্পানিতে চাকরি করতেন।

নিহতের ভাই মো. কামরুল হাসান জানান, গত ১৫ জুলাই গাঁজাসহ আটকের পর এনামুলকে কারাগারে পাঠানো হয়। পরিবারকে ফাঁসানো হয়েছে দাবি করে তিনি বলেন, গত মঙ্গলবারও পরিবারের সদস্যদের সঙ্গে ফোনে কথা বলার সময় এনামুল সম্পূর্ণ সুস্থ ছিলেন। তাছাড়া বৃহস্পতিবার (আজ) আদালতে তার জামিন শুনানির দিন ধার্য ছিল।


কামরুল হাসান আরও অভিযোগ করেন, বৃহস্পতিবার সকাল ৭টার দিকে কারাগার থেকে ফোন করে এনামুলের মৃত্যুর খবর জানানো হয়। পরে হাসপাতালে তার মরদেহ দেখতে গেলে শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখতে পান তারা।

এ বিষয়ে হবিগঞ্জ জেলা কারাগারের জেলার বিল্লাল হোসেন জানান, বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে এনামুল হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে তাকে কারাগারের হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য দ্রুত হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের মতে, হৃদরোগে আক্রান্ত হয়েই তার মৃত্যু হয়েছে।

সময়ের আলো/জোই
  বিষয়:   হবিগঞ্জ  কারাগার  মাদক মামলার আসামি  মৃত্যু  শরীর  আঘাতের চিহ্ন  স্বজন  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: